গ্রিসে এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গ্রিসের রাজধানী অ্যাথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাঁটিতে এয়ার শো চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৪ই ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট মারা গেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে ‘অ্যাথেন্স ফ্লাইং উইক’ প্রদর্শনীর সময় এ দুর্ঘটনা ঘটে।

গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই আসনের যুদ্ধবিমানটি তানাগ্রা বিমানঘাঁটি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি কৃষিজমিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় সেখানে হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি-এর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি মাটির খুব কাছ দিয়ে উড়ে ডান দিকে বাঁক নেওয়ার সময় হঠাৎ উচ্চতা হারায়। কয়েক সেকেন্ডের মধ্যেই এটি মাটিতে আছড়ে পড়ে এবং ভয়াবহ বিস্ফোরণের পর আগুনের গোলায় পরিণত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলট গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর মারা যান।

গ্রিক বিমানবাহিনী জানিয়েছে, মৃতদের একজন স্কোয়াড্রন লিডার এবং অন্যজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা। তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বন ও গ্রামীণ এলাকায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বেশ কয়েকটি পানি ছিটানো বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়। কাছাকাছি এলাকার বাসিন্দাদের সতর্ক করে সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়।

দুর্ঘটনার পর ‘অ্যাথেন্স ফ্লাইং উইক’-এর বাকি প্রদর্শনী বাতিল করা হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস তিন দিনের সামরিক শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে গ্রিক বিমানবাহিনী।

প্রাথমিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি প্রয়োজনীয় উচ্চতা অর্জন করতে না পেরে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্রিসে এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গ্রিসের রাজধানী অ্যাথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাঁটিতে এয়ার শো চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৪ই ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট মারা গেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে ‘অ্যাথেন্স ফ্লাইং উইক’ প্রদর্শনীর সময় এ দুর্ঘটনা ঘটে।

গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই আসনের যুদ্ধবিমানটি তানাগ্রা বিমানঘাঁটি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি কৃষিজমিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় সেখানে হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি-এর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি মাটির খুব কাছ দিয়ে উড়ে ডান দিকে বাঁক নেওয়ার সময় হঠাৎ উচ্চতা হারায়। কয়েক সেকেন্ডের মধ্যেই এটি মাটিতে আছড়ে পড়ে এবং ভয়াবহ বিস্ফোরণের পর আগুনের গোলায় পরিণত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলট গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর মারা যান।

গ্রিক বিমানবাহিনী জানিয়েছে, মৃতদের একজন স্কোয়াড্রন লিডার এবং অন্যজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা। তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বন ও গ্রামীণ এলাকায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বেশ কয়েকটি পানি ছিটানো বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়। কাছাকাছি এলাকার বাসিন্দাদের সতর্ক করে সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়।

দুর্ঘটনার পর ‘অ্যাথেন্স ফ্লাইং উইক’-এর বাকি প্রদর্শনী বাতিল করা হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস তিন দিনের সামরিক শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে গ্রিক বিমানবাহিনী।

প্রাথমিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি প্রয়োজনীয় উচ্চতা অর্জন করতে না পেরে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com