বিজিএমইএ কর্মকর্তাদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের উন্নত ও আধুনিক এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় বিজিএমইএ-এর কর্মকর্তারা সুবিধাজনক ব্যাংকিং সেবা উপভোগের পাশাপাশি নিজেদের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে সহায়ক বিভিন্ন আর্থিক সেবাও উপভোগ করবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডিসহ এমপ্লয়ি ব্যাংকিংয়ের এক্সক্লুসিভ সব সুযোগ-সুবিধা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ২৪/৭ এটিএম বুথও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এই বুথটি পোশাকশিল্প উদ্যোক্তা এবং কর্মকর্তাদের রিয়েল টাইম ট্রানজ্যাকশন এবং নগদ জমা ও উত্তোলন সুবিধা দেবে।

বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ বাণিজ্য সংগঠন হলো বিজিএমইএ। শিল্প খাতে কমপ্লায়েন্স নিশ্চিত করা, বৈশ্বিক বাজার সম্প্রসারণ এবং ব্যবসার টেকসইতা প্রসারে সংগঠনটি দেশের রপ্তানিনির্ভর প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে।

৩ সেপ্টেম্বর ২০২৬ ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিজিএমইএ-এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিজিএমইএ-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজানুর রহমান, সেক্রেটারি জেনারেল মেজর জেনারেল (অব.) ড. মো. শহীদুল ইসলাম, ফাইন্যান্স কন্ট্রোলার মো. শামসুল আরেফিন এবং চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মো. সোরওয়ার্দী শিকদার।

দেশের বিভিন্ন খাতের পেশাজীবীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত রেখেছে ব্র্যাক ব্যাংক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল

» বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না: রুমিন ফারহানা

» সরকারও মনে হয় ৮০’র দশকে ফিরে যাবে: নাহিদ

» দলীয় কৌশলের অংশ হিসেবে ঢাকার দুই সিটিতে এনসিপির ‘প্রার্থী বদল’

» প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই: এমপি হানজালা

» আ.লীগের পতন হয়েছে-ভারতে দাফন হয়েছে; এই চ্যাপ্টার ক্লোজ: সারজিস

» বাঁধনকে সব ধরনের সহায়তা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

» কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী

» বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

» বিটিআরসির কিউওএসে ১১ সূচকের ৮টিতে শীর্ষে বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিজিএমইএ কর্মকর্তাদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের উন্নত ও আধুনিক এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় বিজিএমইএ-এর কর্মকর্তারা সুবিধাজনক ব্যাংকিং সেবা উপভোগের পাশাপাশি নিজেদের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে সহায়ক বিভিন্ন আর্থিক সেবাও উপভোগ করবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডিসহ এমপ্লয়ি ব্যাংকিংয়ের এক্সক্লুসিভ সব সুযোগ-সুবিধা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ২৪/৭ এটিএম বুথও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এই বুথটি পোশাকশিল্প উদ্যোক্তা এবং কর্মকর্তাদের রিয়েল টাইম ট্রানজ্যাকশন এবং নগদ জমা ও উত্তোলন সুবিধা দেবে।

বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ বাণিজ্য সংগঠন হলো বিজিএমইএ। শিল্প খাতে কমপ্লায়েন্স নিশ্চিত করা, বৈশ্বিক বাজার সম্প্রসারণ এবং ব্যবসার টেকসইতা প্রসারে সংগঠনটি দেশের রপ্তানিনির্ভর প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে।

৩ সেপ্টেম্বর ২০২৬ ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিজিএমইএ-এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিজিএমইএ-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজানুর রহমান, সেক্রেটারি জেনারেল মেজর জেনারেল (অব.) ড. মো. শহীদুল ইসলাম, ফাইন্যান্স কন্ট্রোলার মো. শামসুল আরেফিন এবং চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মো. সোরওয়ার্দী শিকদার।

দেশের বিভিন্ন খাতের পেশাজীবীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত রেখেছে ব্র্যাক ব্যাংক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com