প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই: এমপি হানজালা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা সংসদে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন। দেশের জন্য প্রধানমন্ত্রীর কাজ, মন-মানসিকতা ও চিন্তাধারার প্রশংসা করে তিনি বলেন, তার চেষ্টা-মেহনত ও দেশের প্রতি ভালোবাসা দেখে তারা নিজেরাও অনুপ্রাণিত হচ্ছেন।

আজ বুধবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এসব কথা বলেন এমপি হানজালা।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জিজ্ঞাসা করতে চাই- তিনি যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন; তার যে মন মানসিকতা। আমরা দেখতে পারছি যে, বিগত দিনে আমরা সে জিনিসগুলো কখনই দেখতে পাইনি। তার এই যে চেষ্টা, মেহনত, যে কষ্ট দেশের জন্য, দেশের প্রতি। এটাতে আমরা নিজেরাও বেশ অনুপ্রাণিত হই।

এমপি হানজালা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে চাই- আপনার মধ্যের সেই চিন্তাধারাটা তৃণমূল পর্যন্ত অনেকেই হয়তো ধারণ করতে পারেননি। এজন্য অনেক অন্যায়-অবিচার হয়তো হয়ে থাকে।’

তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ‘আপনার এই চিন্তাধারাটা যেন তৃণমূল পর্যন্ত যায়। এক্ষেত্রে প্রধানমন্ত্রী কী করতে পারেন?

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালার প্রশ্নটি আমার কাছে পরিষ্কার নয়। আপনি যদি আমাকে একটু নোটিস দেন। আমি ফুললি প্রিপেয়ার হয়ে এর উত্তর দেব।’

তবে সরকারের দেশ পুনর্গঠনের পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের এই দেশকে পুনর্গঠনের যে পরিকল্পনা এই পরিকল্পনাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচনি তফসিল তুলে ধরেছিল।’তিনি বলেন, ‘এবং সরকার গঠনের পরে যেহেতু সরকার চালানোর জন্য সে সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন। ফলে আরো বেশি তথ্য পাওয়ার কারণে আমরা আমাদের সেই পরিকল্পনাগুলোকে আরো বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ পেয়েছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের

» কৃষ্টি-সংস্কৃতি বিবেচনায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

» দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির

» অভ্যুত্থানের পর শুধু সরকার বদলেছে, জনগণের পরিবর্তন হয়নি: চরমোনাই পীর

» র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির

» টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে: ছাত্রশিবির সভাপতি

» বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নেপালের পাশে থাকার আশ্বাস

» সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা জাগ্রত আছে: হাসনাত আবদুল্লাহ

» শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই: এমপি হানজালা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা সংসদে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন। দেশের জন্য প্রধানমন্ত্রীর কাজ, মন-মানসিকতা ও চিন্তাধারার প্রশংসা করে তিনি বলেন, তার চেষ্টা-মেহনত ও দেশের প্রতি ভালোবাসা দেখে তারা নিজেরাও অনুপ্রাণিত হচ্ছেন।

আজ বুধবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এসব কথা বলেন এমপি হানজালা।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জিজ্ঞাসা করতে চাই- তিনি যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন; তার যে মন মানসিকতা। আমরা দেখতে পারছি যে, বিগত দিনে আমরা সে জিনিসগুলো কখনই দেখতে পাইনি। তার এই যে চেষ্টা, মেহনত, যে কষ্ট দেশের জন্য, দেশের প্রতি। এটাতে আমরা নিজেরাও বেশ অনুপ্রাণিত হই।

এমপি হানজালা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে চাই- আপনার মধ্যের সেই চিন্তাধারাটা তৃণমূল পর্যন্ত অনেকেই হয়তো ধারণ করতে পারেননি। এজন্য অনেক অন্যায়-অবিচার হয়তো হয়ে থাকে।’

তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ‘আপনার এই চিন্তাধারাটা যেন তৃণমূল পর্যন্ত যায়। এক্ষেত্রে প্রধানমন্ত্রী কী করতে পারেন?

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালার প্রশ্নটি আমার কাছে পরিষ্কার নয়। আপনি যদি আমাকে একটু নোটিস দেন। আমি ফুললি প্রিপেয়ার হয়ে এর উত্তর দেব।’

তবে সরকারের দেশ পুনর্গঠনের পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের এই দেশকে পুনর্গঠনের যে পরিকল্পনা এই পরিকল্পনাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচনি তফসিল তুলে ধরেছিল।’তিনি বলেন, ‘এবং সরকার গঠনের পরে যেহেতু সরকার চালানোর জন্য সে সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন। ফলে আরো বেশি তথ্য পাওয়ার কারণে আমরা আমাদের সেই পরিকল্পনাগুলোকে আরো বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ পেয়েছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com