এশিয়ান গেমসের আগে বাংলাদেশের ১২ দিনের ক্যাম্প

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান গেমসের আসর। আগের আসরগুলোতে ক্রিকেটে দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও এবার মূল দল পাঠাচ্ছে বাংলাদেশসহ প্রায় সব দেশই। বাংলাদেশ দল স্বর্ণ পদক জয়ের লক্ষ্যে জাপানে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে লম্বা প্রস্তুতি সারবে।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প। শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। ২০১০ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে প্রথমবার অংশ নিয়ে স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। পরে ২০১৪ ও ২০২২ সালে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবার সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে সেরা ফলের পুনরাবৃত্তি করতে চায়। এর আগে এশিয়ান গেমসকে সামনে রেখে সম্ভাব্য সেরা দলই ঘোষণা করেছে বিসিবি। লম্বা সময় পর নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদকে দলে ফেরানো হয়েছে। দুজনই সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৫ সালে।

বাংলাদেশের পাশাপাশি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে নিজেদের সম্ভাব্য সেরা দল পাঠাচ্ছে ভারতও।
র‍্যাংকিংয়ের ভিত্তিতে এশিয়ান গেমসে সুযোগ পাওয়ায় সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন দল, যেখানে আছে নেপাল, মালয়েশিয়া ও ওমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল

» বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না: রুমিন ফারহানা

» সরকারও মনে হয় ৮০’র দশকে ফিরে যাবে: নাহিদ

» দলীয় কৌশলের অংশ হিসেবে ঢাকার দুই সিটিতে এনসিপির ‘প্রার্থী বদল’

» প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই: এমপি হানজালা

» আ.লীগের পতন হয়েছে-ভারতে দাফন হয়েছে; এই চ্যাপ্টার ক্লোজ: সারজিস

» বাঁধনকে সব ধরনের সহায়তা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

» কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী

» বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

» বিটিআরসির কিউওএসে ১১ সূচকের ৮টিতে শীর্ষে বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এশিয়ান গেমসের আগে বাংলাদেশের ১২ দিনের ক্যাম্প

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান গেমসের আসর। আগের আসরগুলোতে ক্রিকেটে দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও এবার মূল দল পাঠাচ্ছে বাংলাদেশসহ প্রায় সব দেশই। বাংলাদেশ দল স্বর্ণ পদক জয়ের লক্ষ্যে জাপানে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে লম্বা প্রস্তুতি সারবে।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প। শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। ২০১০ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে প্রথমবার অংশ নিয়ে স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। পরে ২০১৪ ও ২০২২ সালে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবার সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে সেরা ফলের পুনরাবৃত্তি করতে চায়। এর আগে এশিয়ান গেমসকে সামনে রেখে সম্ভাব্য সেরা দলই ঘোষণা করেছে বিসিবি। লম্বা সময় পর নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদকে দলে ফেরানো হয়েছে। দুজনই সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৫ সালে।

বাংলাদেশের পাশাপাশি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে নিজেদের সম্ভাব্য সেরা দল পাঠাচ্ছে ভারতও।
র‍্যাংকিংয়ের ভিত্তিতে এশিয়ান গেমসে সুযোগ পাওয়ায় সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন দল, যেখানে আছে নেপাল, মালয়েশিয়া ও ওমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com