সংসদ অধিবেশনে আজ রয়েছে যেসব কার্যসূচি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বসছে। দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তরমূলক লিখিত বিবৃতি এবং মনোযোগ আকর্ষণসহ বিভিন্ন বিষয় রয়েছে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব অনুষ্ঠিত হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে।

এরপর জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তরমূলক লিখিত বিবৃতি উপস্থাপন করা হবে। সংসদের কার্যপ্রণালি-বিধির ১৫ক বিধি অনুযায়ী এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

পরে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আওতায় প্রাপ্ত নোটিশগুলোর ওপর আলোচনা হবে। এ পর্বে তিনটি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের মনোযোগ আকর্ষণ করবেন সংসদ সদস্যরা।

প্রথমে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবারক আলম ভূঁইয়া ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধান’ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।

এরপর বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন ‘দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণ’ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।

সবশেষে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ ‘ডিজিটাল বাণিজ্য খাতে আর্থিক কেলেঙ্কারি’ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।

দিনের কার্যসূচির শেষ পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন ও পুনর্গঠনের বিষয় রয়েছে। সংসদ সচিবালয় থেকে প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, এসব কার্যক্রমের মধ্য দিয়েই আজকের বৈঠক শেষ হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গুমের অন্ধকার থেকে আইনের শাসনের বাংলাদেশে ফিরে আসতে হবে :মামুনুল হক

» আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

» তুলার গোডাউনে আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

» কোন কোম্পানির ফোন সবচেয়ে বেশি বিক্রি হয়? দেখে নিন তালিকা

» সংসদ অধিবেশনে আজ রয়েছে যেসব কার্যসূচি

» স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

» ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরি শাখার বার্ষিক বনভোজন

» রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

» আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংসদ অধিবেশনে আজ রয়েছে যেসব কার্যসূচি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বসছে। দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তরমূলক লিখিত বিবৃতি এবং মনোযোগ আকর্ষণসহ বিভিন্ন বিষয় রয়েছে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব অনুষ্ঠিত হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে।

এরপর জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তরমূলক লিখিত বিবৃতি উপস্থাপন করা হবে। সংসদের কার্যপ্রণালি-বিধির ১৫ক বিধি অনুযায়ী এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

পরে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আওতায় প্রাপ্ত নোটিশগুলোর ওপর আলোচনা হবে। এ পর্বে তিনটি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের মনোযোগ আকর্ষণ করবেন সংসদ সদস্যরা।

প্রথমে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবারক আলম ভূঁইয়া ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধান’ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।

এরপর বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন ‘দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণ’ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।

সবশেষে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ ‘ডিজিটাল বাণিজ্য খাতে আর্থিক কেলেঙ্কারি’ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।

দিনের কার্যসূচির শেষ পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন ও পুনর্গঠনের বিষয় রয়েছে। সংসদ সচিবালয় থেকে প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, এসব কার্যক্রমের মধ্য দিয়েই আজকের বৈঠক শেষ হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com