রংপুরে চার খুন: ছাড়া পেলেন সিদ্ধার্থের বাবা ও ভাই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেফতার সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ।

শনিবার রাতে তাদেরকে তদন্তের কাজে জিজ্ঞাসা করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার ডিবি সনাতন চক্রবর্তী। এর আগে বিকালে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যার ঘটনার পর থেকে গত কয়েকদিন ধরে আসামি সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে ডিবি অফিসে আসতে বলা হয়েছিল। কিন্তু তারা বাসা থেকে অন্য কোথাও যাবেন না বলে জানান। বিকালে তদন্তের জন্য সিদ্ধার্থের বাবা বিনয় দাস ও ভাই পার্থ দাসকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করা হয়। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রংপুরে চার খুন: ছাড়া পেলেন সিদ্ধার্থের বাবা ও ভাই

» শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা

» ভুয়া পুলিশ আটক

» শাহরুখের ব্যবহারে মুগ্ধ হিনা, শোনালেন বিমানযাত্রার সেই অভিজ্ঞতা

» শচীন-পন্টিংকে ছাড়িয়ে ইতিহাসের চূড়ায় রুট

» গ্রিস-ইসরায়েলের মধ্যে ৩৪০ কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা চুক্তি

» তুরস্ক-সোমালিয়ার যৌথ অভিযানে জিম্মি থাকা কার্গো জাহাজ মুক্ত, ১৪ জলদস্যু নিহত

» সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি

» শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

» ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রংপুরে চার খুন: ছাড়া পেলেন সিদ্ধার্থের বাবা ও ভাই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেফতার সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ।

শনিবার রাতে তাদেরকে তদন্তের কাজে জিজ্ঞাসা করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার ডিবি সনাতন চক্রবর্তী। এর আগে বিকালে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যার ঘটনার পর থেকে গত কয়েকদিন ধরে আসামি সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে ডিবি অফিসে আসতে বলা হয়েছিল। কিন্তু তারা বাসা থেকে অন্য কোথাও যাবেন না বলে জানান। বিকালে তদন্তের জন্য সিদ্ধার্থের বাবা বিনয় দাস ও ভাই পার্থ দাসকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করা হয়। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com