মাদক মামলা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদক আইনের মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত শুনানি পেছানোর জন্য আবেদন করেন।

আবেদনে বলা হয়, পরীমণির সন্তানকে টিকা দেওয়ায় জ্বর হয়েছে। পাশাপাশি সন্তানের জন্মদিন হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। মামলার অপর দুই আসামি হলেন পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার।

২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেছিলেন চিত্রনায়িকা পরীমণি। তার কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ আগস্ট তাঁর বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। পরে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে মাদকের মামলাও করে র‌্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমণি। এরপর ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমণি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমণির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলার পুনরায় অভিযোগ গঠনের আদেশ আসে উচ্চ আদালত থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের নৈশভোজ ও প্রীতিসন্ধ্যা অনুষ্ঠিত

» গণিত শিক্ষকহীন বিদ্যালয়ে একমাত্র পরীক্ষার্থীও ফেল

» বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

» অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য : সমাজকল্যাণমন্ত্রী

» কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী

» ডিবি পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে গ্রেপ্তার

» ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

» গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার

» যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদক মামলা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদক আইনের মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত শুনানি পেছানোর জন্য আবেদন করেন।

আবেদনে বলা হয়, পরীমণির সন্তানকে টিকা দেওয়ায় জ্বর হয়েছে। পাশাপাশি সন্তানের জন্মদিন হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। মামলার অপর দুই আসামি হলেন পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার।

২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেছিলেন চিত্রনায়িকা পরীমণি। তার কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ আগস্ট তাঁর বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। পরে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে মাদকের মামলাও করে র‌্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমণি। এরপর ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমণি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমণির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলার পুনরায় অভিযোগ গঠনের আদেশ আসে উচ্চ আদালত থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com