ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার সকাল ৮টার দিকে বগুড়া শহরতলীর ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারসংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকের সংঘর্ষে পেছনের ট্রাকটির কেবিন দুমড়ে-মুচড়ে যায়। কেবিনের ভেতরে থাকা চালক ও হেলপারসহ চারজন আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কেবিন কেটে আটকে পড়াদের উদ্ধার করেন। এ সময় কেবিনের ভেতরেই দুইজনের মৃত্যু হয়।

গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত :জামায়াতের আমির

» বিফ নুডলস তৈরির রেসিপি জেনে নিন

» ফ্যাসিস্ট আমলে স্বাস্থ্য খাতে নজর দেওয়া হয়নি, তাই বর্তমানে ভঙ্গুর অবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

» ফলের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

» উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের ঝুঁকিরোধে সরকার কাজ করছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

» প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের

» গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন গ্রেফতার

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার

» রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

» মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার সকাল ৮টার দিকে বগুড়া শহরতলীর ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারসংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকের সংঘর্ষে পেছনের ট্রাকটির কেবিন দুমড়ে-মুচড়ে যায়। কেবিনের ভেতরে থাকা চালক ও হেলপারসহ চারজন আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কেবিন কেটে আটকে পড়াদের উদ্ধার করেন। এ সময় কেবিনের ভেতরেই দুইজনের মৃত্যু হয়।

গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com