বংশালে বিভিন্ন অপরাধে আটক ১৭, কারাদণ্ড ১৫ জনের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে ১৫ জনসহ বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ। পরে জুয়ার আসর থেকে আটক ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালত দুই মাস করে কারাদণ্ড দেন।

বুধবার (৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানার একটি বাসায় অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচারে তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, এছাড়া পৃথক অভিযানে সোহেল রানা (৩২) ও ইকরামুল হক ওরফে ইমরানকে (২৭) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, তিনটি তাসের বান্ডিল, দুটি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং জুয়া খেলায় ব্যবহৃত ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন সোহেল রানা, ইকরামুল হক ওরফে ইমরান, ফয়সাল আহমেদ, পাপন, কালাম, মোক্তার হেসেন, ফারুখ, নূর হোসেন, মনির হোসেন, রুবেল হোসেন, টিটু, আব্দুল মতিন, বাহার, শুভ, মামুনুর রহমান জাবেদ, আব্দুর রহিম ও ফয়সাল।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রথম ম্যাচে কি ৪ পেসার নিয়ে খেলবে বাংলাদেশ

» মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

» আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন

» সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী

» কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী

» হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

» সরকারি খরচায় পৌনে ৫ লাখ মামলায় আইনি সহায়তা

» ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয়

» ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বংশালে বিভিন্ন অপরাধে আটক ১৭, কারাদণ্ড ১৫ জনের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে ১৫ জনসহ বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ। পরে জুয়ার আসর থেকে আটক ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালত দুই মাস করে কারাদণ্ড দেন।

বুধবার (৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানার একটি বাসায় অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচারে তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, এছাড়া পৃথক অভিযানে সোহেল রানা (৩২) ও ইকরামুল হক ওরফে ইমরানকে (২৭) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, তিনটি তাসের বান্ডিল, দুটি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং জুয়া খেলায় ব্যবহৃত ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন সোহেল রানা, ইকরামুল হক ওরফে ইমরান, ফয়সাল আহমেদ, পাপন, কালাম, মোক্তার হেসেন, ফারুখ, নূর হোসেন, মনির হোসেন, রুবেল হোসেন, টিটু, আব্দুল মতিন, বাহার, শুভ, মামুনুর রহমান জাবেদ, আব্দুর রহিম ও ফয়সাল।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com