বিশ্বকাপ ফাইনাল ঘিরে উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কড়াকড়ি উপেক্ষা করেই ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবল উন্মাদনায় ভাসছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। রবিবার রাত থেকেই ব্যারিকেড ভেঙে হাজার হাজার বহিরাগত ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থক ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এতে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রূপ নিয়েছে এক বিশাল উৎসবের নগরীতে।

রাত ৯টার আগ থেকেই বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠ, ভিসি চত্বর, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল, জসীমউদ্দীন হল, জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে দলে দলে ফুটবলপ্রেমীদের জড়ো হতে দেখা যায়। গায়ে আকাশি-সাদা জার্সি, হাতে আর্জেন্টিনার পতাকা, মুখে নীল-সাদা রঙ আর কণ্ঠে ‘ভামোস আর্জেন্টিনা’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা।

ফাইনাল উপলক্ষে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে সন্ধ্যার পর থেকে ব্যারিকেড বসানো হয়। সেখানে পুলিশ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), বিএনসিসি ও স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের চাপ দ্রুত বাড়তে থাকে। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে হাজারো মানুষ ঢুকে পড়েন ক্যাম্পাসে।

ক্যাম্পাসের বাইরে থেকে আসা বহিরাগত অতিথিদের কয়েকজন জানান, ফুটবল বিশ্বকাপ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখা তাদের জন্য উৎসবের মতো। এর আগেও প্রতিটি ম্যাচ তারা ক্যাম্পাসে এসে উপভোগ করেছেন। তাই ফাইনাল ম্যাচ দেখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি নিন্দনীয় উদ্যোগ। তবে ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে হাজার হাজার বহিরাগতের সমাগম শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাত ১টায় ম্যাচ শুরু হতেই বড় পর্দার সামনে উল্লাস দেখা যায় ভক্তদের। এরপর আর্জেন্টিনা বলের দখল নিতেই করতালি ও উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। মাঠের লড়াই যত এগোচ্ছে, ততই বাড়ছে ক্যাম্পাসের উত্তেজনা। কেউ মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সমর্থন জানাচ্ছেন, কেউ পতাকা উড়িয়ে উৎসাহ দিচ্ছেন প্রিয় দলকে। বড় পর্দার সামনে বসে থাকা সমর্থকদের আলোচনাতে ঘুরেফিরে আসছে আর্জেন্টিনার ধারাবাহিক পারফরম্যান্স ও শিরোপা জয়ের আশাবাদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

» জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

» বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান

» ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম

» চাকরির বদলে ১ কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি দিয়েছে সরকার: জামায়াত আমির

» শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

» সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

» সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল গোলাম পরওয়ার

» নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

» আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ১জন গ্রেপ্তার 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্বকাপ ফাইনাল ঘিরে উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কড়াকড়ি উপেক্ষা করেই ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবল উন্মাদনায় ভাসছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। রবিবার রাত থেকেই ব্যারিকেড ভেঙে হাজার হাজার বহিরাগত ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থক ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এতে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রূপ নিয়েছে এক বিশাল উৎসবের নগরীতে।

রাত ৯টার আগ থেকেই বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠ, ভিসি চত্বর, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল, জসীমউদ্দীন হল, জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে দলে দলে ফুটবলপ্রেমীদের জড়ো হতে দেখা যায়। গায়ে আকাশি-সাদা জার্সি, হাতে আর্জেন্টিনার পতাকা, মুখে নীল-সাদা রঙ আর কণ্ঠে ‘ভামোস আর্জেন্টিনা’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা।

ফাইনাল উপলক্ষে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে সন্ধ্যার পর থেকে ব্যারিকেড বসানো হয়। সেখানে পুলিশ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), বিএনসিসি ও স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের চাপ দ্রুত বাড়তে থাকে। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে হাজারো মানুষ ঢুকে পড়েন ক্যাম্পাসে।

ক্যাম্পাসের বাইরে থেকে আসা বহিরাগত অতিথিদের কয়েকজন জানান, ফুটবল বিশ্বকাপ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখা তাদের জন্য উৎসবের মতো। এর আগেও প্রতিটি ম্যাচ তারা ক্যাম্পাসে এসে উপভোগ করেছেন। তাই ফাইনাল ম্যাচ দেখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি নিন্দনীয় উদ্যোগ। তবে ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে হাজার হাজার বহিরাগতের সমাগম শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাত ১টায় ম্যাচ শুরু হতেই বড় পর্দার সামনে উল্লাস দেখা যায় ভক্তদের। এরপর আর্জেন্টিনা বলের দখল নিতেই করতালি ও উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। মাঠের লড়াই যত এগোচ্ছে, ততই বাড়ছে ক্যাম্পাসের উত্তেজনা। কেউ মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সমর্থন জানাচ্ছেন, কেউ পতাকা উড়িয়ে উৎসাহ দিচ্ছেন প্রিয় দলকে। বড় পর্দার সামনে বসে থাকা সমর্থকদের আলোচনাতে ঘুরেফিরে আসছে আর্জেন্টিনার ধারাবাহিক পারফরম্যান্স ও শিরোপা জয়ের আশাবাদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com