দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও পাহাড়ধসের শঙ্কা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট, দেশের আট বিভাগেরই বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।

টানা বৃষ্টিপাতের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এতে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এদিকে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের উচ্চ ঝুঁকির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি

» সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন

» ঢাকা-দিল্লির সুবিধামতো সময়েই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

» সড়কে বছরে ৫ হাজার মৃত্যু, ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামাতে চায় সরকার: সড়কমন্ত্রী

» পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

» দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: রিজভী

» নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী

» স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

» নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন হাসপাতালে

» বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা দিল ৩৪ পরীক্ষার্থী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও পাহাড়ধসের শঙ্কা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট, দেশের আট বিভাগেরই বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।

টানা বৃষ্টিপাতের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এতে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এদিকে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের উচ্চ ঝুঁকির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com