আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন এক প্রবাসী। তার নাম সুনীল কুমার সদাশিবন। তিনি ভারতের নাগরিক।

৫২ বছর বয়সী সুনীল কুমার গত ১ জুলাই অনুষ্ঠিত ‘লাকি ডে’ ড্র-তে বিজয়ী নম্বর মিলিয়ে সর্বোচ্চ তিন কোটি দিরহামের পুরস্কার জিতে নেন। গত পাঁচ সপ্তাহের মধ্যে তিনি দ্বিতীয় ব্যক্তি, যিনি এই জ্যাকপট জিতলেন।

পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে সুনীল কুমার বলেন, প্রথমবার টিকিটের নম্বর দেখে তিনি বিশ্বাসই করতে পারেননি। পরে আবার নম্বর মিলিয়ে দেখার পর নিশ্চিত হন যে তিনিই বিজয়ী।

আমিরাতের লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই এই লটারিতে দু’জন তিন কোটি দিরহামের এবং একজন ৫০ লাখ দিরহামের দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন। ফলে দেশজুড়ে লটারিটির জনপ্রিয়তা বাড়ছে।

প্রতি বুধবার ও শনিবার রাত ৯টা ৩০ মিনিটে ‘লাকি ডে’ ড্র অনুষ্ঠিত হয়। প্রতিটি ড্র-তে তিন কোটি দিরহামের প্রথম পুরস্কারের পাশাপাশি ৫০ লাখ দিরহামের দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়। এছাড়া তিনজন ‘লাকি চান্স’ বিজয়ী প্রত্যেকে পান ৫০ হাজার দিরহাম করে।

আয়োজকদের মতে, মাত্র ৫০ দিরহামের একটি টিকিটই একজনের জীবন বদলে দিতে পারে। সুনীল কুমারের জয় তারই একটি উদাহরণ।

আমিরাতের লটারি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তাদের সব কার্যক্রম দেশটির জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও নিয়ন্ত্রিত লটারি ব্যবস্থা নিশ্চিত করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: গালফ নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন এক প্রবাসী। তার নাম সুনীল কুমার সদাশিবন। তিনি ভারতের নাগরিক।

৫২ বছর বয়সী সুনীল কুমার গত ১ জুলাই অনুষ্ঠিত ‘লাকি ডে’ ড্র-তে বিজয়ী নম্বর মিলিয়ে সর্বোচ্চ তিন কোটি দিরহামের পুরস্কার জিতে নেন। গত পাঁচ সপ্তাহের মধ্যে তিনি দ্বিতীয় ব্যক্তি, যিনি এই জ্যাকপট জিতলেন।

পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে সুনীল কুমার বলেন, প্রথমবার টিকিটের নম্বর দেখে তিনি বিশ্বাসই করতে পারেননি। পরে আবার নম্বর মিলিয়ে দেখার পর নিশ্চিত হন যে তিনিই বিজয়ী।

আমিরাতের লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই এই লটারিতে দু’জন তিন কোটি দিরহামের এবং একজন ৫০ লাখ দিরহামের দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন। ফলে দেশজুড়ে লটারিটির জনপ্রিয়তা বাড়ছে।

প্রতি বুধবার ও শনিবার রাত ৯টা ৩০ মিনিটে ‘লাকি ডে’ ড্র অনুষ্ঠিত হয়। প্রতিটি ড্র-তে তিন কোটি দিরহামের প্রথম পুরস্কারের পাশাপাশি ৫০ লাখ দিরহামের দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়। এছাড়া তিনজন ‘লাকি চান্স’ বিজয়ী প্রত্যেকে পান ৫০ হাজার দিরহাম করে।

আয়োজকদের মতে, মাত্র ৫০ দিরহামের একটি টিকিটই একজনের জীবন বদলে দিতে পারে। সুনীল কুমারের জয় তারই একটি উদাহরণ।

আমিরাতের লটারি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তাদের সব কার্যক্রম দেশটির জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও নিয়ন্ত্রিত লটারি ব্যবস্থা নিশ্চিত করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: গালফ নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com