চিংড়ি সমুচা তৈরির রেসিপি জেনে নিন

ছবি সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক :সমুচা খেতে পছন্দ করি আমরা অনেকেই। অতিথি আপ্যায়নে, বন্ধুদের আড্ডায় কিংবা বিকেলে চায়ের সঙ্গে সমুচা হলে জমে বেশ। চিংড়ির পুর দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সমুচা। এটি তৈরি করা সহজ এবং সময়ও কম লাগে। চিংড়ি দিয়ে তৈরি যেকোনো খাবারই বেশ সুস্বাদু। সমুচাও এর ব্যতিক্রম নয়। চলুন জেনে নেওয়া যাক চিংড়ি দিয়ে সমুচা তৈরির রেসিপি-তৈরি করতে যা লাগবে

ময়দা‌- ১ কাপ

লবণ- ১ চিমটি

সয়াবিন তেল- পরিমাণমতো

পানি- পরিমাণমতো।

পুর তৈরি করতে যা লাগবে

চিংড়ি- ১০/১২টি

পেঁয়াজ কুচি- ১/২ কাপ

আদা-রসুন বাটা- ১/২ চা চামচ

কাঁচা মরিচ কুচি- ৪-৫টি

লবণ- স্বাদমতো

গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

চিংড়ির মাথা ও লেজ ফেলে পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভেজে নিন। এরপর আদা ও রসুনবাটা দিয়ে একটু ভাজুন। এরপর তাতে কুচি করা চিংড়ি, স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে নাড়ুন। ভালো করে কষিয়ে আধা কাপ পানি দিন। ঢেকে রান্না করুন ৫ মিনিট। এরপর নামিয়ে নিন।

ময়দার সঙ্গে লবণ, তেল ও পানি দিয়ে মাখিয়ে নিন। ময়দা মাখানো হলে ছোট ছোট অংশে ভাগ করে করে রুটি বেলে নিন। রুটিগুলো মাঝে দুই ভাগ করে নিন। অর্ধেক রুটি ভাঁজ করে সমুচার আকৃতির মতো গড়ে নিন। ভেতরে কিমার পুর দিয়ে সমুচার মুখটি বন্ধ করে দিন। এভাবে সবগুলো সমুচা তৈরি করে নিন। কড়াইতে তেল গরম করে তাতে সমুচাগুলো সোনালি করে ভেজে তুলুন। এবার পছন্দ অনুযায়ী সস দিয়ে পরিবেশন করুন।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

» চবিকে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

» রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

» তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ

» রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

» মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

» রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

» স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম

» রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চিংড়ি সমুচা তৈরির রেসিপি জেনে নিন

ছবি সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক :সমুচা খেতে পছন্দ করি আমরা অনেকেই। অতিথি আপ্যায়নে, বন্ধুদের আড্ডায় কিংবা বিকেলে চায়ের সঙ্গে সমুচা হলে জমে বেশ। চিংড়ির পুর দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সমুচা। এটি তৈরি করা সহজ এবং সময়ও কম লাগে। চিংড়ি দিয়ে তৈরি যেকোনো খাবারই বেশ সুস্বাদু। সমুচাও এর ব্যতিক্রম নয়। চলুন জেনে নেওয়া যাক চিংড়ি দিয়ে সমুচা তৈরির রেসিপি-তৈরি করতে যা লাগবে

ময়দা‌- ১ কাপ

লবণ- ১ চিমটি

সয়াবিন তেল- পরিমাণমতো

পানি- পরিমাণমতো।

পুর তৈরি করতে যা লাগবে

চিংড়ি- ১০/১২টি

পেঁয়াজ কুচি- ১/২ কাপ

আদা-রসুন বাটা- ১/২ চা চামচ

কাঁচা মরিচ কুচি- ৪-৫টি

লবণ- স্বাদমতো

গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

চিংড়ির মাথা ও লেজ ফেলে পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভেজে নিন। এরপর আদা ও রসুনবাটা দিয়ে একটু ভাজুন। এরপর তাতে কুচি করা চিংড়ি, স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে নাড়ুন। ভালো করে কষিয়ে আধা কাপ পানি দিন। ঢেকে রান্না করুন ৫ মিনিট। এরপর নামিয়ে নিন।

ময়দার সঙ্গে লবণ, তেল ও পানি দিয়ে মাখিয়ে নিন। ময়দা মাখানো হলে ছোট ছোট অংশে ভাগ করে করে রুটি বেলে নিন। রুটিগুলো মাঝে দুই ভাগ করে নিন। অর্ধেক রুটি ভাঁজ করে সমুচার আকৃতির মতো গড়ে নিন। ভেতরে কিমার পুর দিয়ে সমুচার মুখটি বন্ধ করে দিন। এভাবে সবগুলো সমুচা তৈরি করে নিন। কড়াইতে তেল গরম করে তাতে সমুচাগুলো সোনালি করে ভেজে তুলুন। এবার পছন্দ অনুযায়ী সস দিয়ে পরিবেশন করুন।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com