সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে এ মাটিতে আমাদের নেতারা মার খেয়েছেন। তাই এ মাটি আমাদের সবার। এ মাটিতে আর ভুল করা যাবে না। একটি ভুলের কারণে ১৭-১৮ বছর আমরা ক্ষমতা থেকে দূরে থেকেছি। সেই ভুল আর করা চলবে না।

তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি ঘর-বাড়ি গ্রাম থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাজ গড়ে তুলতে হবে।

শনিবার সন্ধ্যায় ফরিদপুর নাগরিক কমিটির আয়োজনে শহরের থানার মোড়ে আয়োজিত এক নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, এ মাটি মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার। এখানে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে এগিয়ে নিতে হবে। পদ্মা ব্যারাজ একনেকে পাস হয়েছে- এটি হবে।

তিনি বলেন, ফরিদপুর পাটের জন্য বিখ্যাত। এখানে পাটশিল্প নিয়ে কাজ করতে হবে। এখানে পিঁয়াজ উৎপাদন ও কৃষকের সমস্যা রয়েছে। সেদিকে খেয়াল রাখতে হবে ব্যবসায়ীদের। এখানে পিঁয়াজ সংরক্ষণের জন্য একটি সংরক্ষণাগার করার উদ্যোগ নিতে হবে। ফরিদপুর বিভাগ এবং পৌরসভাকে সিটি করপোরেশন করার উদ্যোগ নিতে হবে।

আলোচনায় ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের ১১ দলীয় সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মারামারি হানাহানি থাকবে না। দৌলতদিয়া-পাটুরিয়ায় আরেকটি পদ্মা সেতু চাই। ফরিদপুরের চারটি আসনের এমপিরা এক হয়ে কাজ করতে চাই।

আলোচনায় অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, ব্যবসায়ী মীর নাসির হোসেন, জাহাঙ্গির হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, প্রফেসর আব্দুত তাওয়াব, ব্যবসায়ী জাহাঙ্গির মিয়া, অ্যাডভোকেট জসিম মৃধা, দেলোয়ার হোসেন দিলা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে এ মাটিতে আমাদের নেতারা মার খেয়েছেন। তাই এ মাটি আমাদের সবার। এ মাটিতে আর ভুল করা যাবে না। একটি ভুলের কারণে ১৭-১৮ বছর আমরা ক্ষমতা থেকে দূরে থেকেছি। সেই ভুল আর করা চলবে না।

তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি ঘর-বাড়ি গ্রাম থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাজ গড়ে তুলতে হবে।

শনিবার সন্ধ্যায় ফরিদপুর নাগরিক কমিটির আয়োজনে শহরের থানার মোড়ে আয়োজিত এক নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, এ মাটি মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার। এখানে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে এগিয়ে নিতে হবে। পদ্মা ব্যারাজ একনেকে পাস হয়েছে- এটি হবে।

তিনি বলেন, ফরিদপুর পাটের জন্য বিখ্যাত। এখানে পাটশিল্প নিয়ে কাজ করতে হবে। এখানে পিঁয়াজ উৎপাদন ও কৃষকের সমস্যা রয়েছে। সেদিকে খেয়াল রাখতে হবে ব্যবসায়ীদের। এখানে পিঁয়াজ সংরক্ষণের জন্য একটি সংরক্ষণাগার করার উদ্যোগ নিতে হবে। ফরিদপুর বিভাগ এবং পৌরসভাকে সিটি করপোরেশন করার উদ্যোগ নিতে হবে।

আলোচনায় ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের ১১ দলীয় সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মারামারি হানাহানি থাকবে না। দৌলতদিয়া-পাটুরিয়ায় আরেকটি পদ্মা সেতু চাই। ফরিদপুরের চারটি আসনের এমপিরা এক হয়ে কাজ করতে চাই।

আলোচনায় অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, ব্যবসায়ী মীর নাসির হোসেন, জাহাঙ্গির হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, প্রফেসর আব্দুত তাওয়াব, ব্যবসায়ী জাহাঙ্গির মিয়া, অ্যাডভোকেট জসিম মৃধা, দেলোয়ার হোসেন দিলা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com