লক্ষ্মীপুরের রায়পুরে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক মো. সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎নিহত সাগর রায়পুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। গত ১২ জুন রায়পুর শহরের নুরুল ইসলাম মুন্সী সড়কে তাঁকে বুকে ছুরিকাঘাত করা হয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা নুরুল আমিন (৪৫) সাগরকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎নিহতের ভায়রা মো. রাজন জানান, অভিযুক্ত নুরুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। ঘটনার দিন এক ব্যক্তি তাঁর কাছ থেকে মাদক কিনতে এলে সাগর এতে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নুরুল আমিন ছুরি দিয়ে সাগরের বুকে আঘাত করেন।

‎পরিবারের দাবি, চিকিৎসকেরা জানিয়েছেন ছুরির আঘাতে সাগরের লিভার ও ফুসফুস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পাকস্থলীকে কেন মানুষের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়?

» “বৃষ্টি”

» সাবেক এমপি আশিকা সুলতানা কারাগারে

» মেসির বেলায় ছাড়, কিন্তু বালোগান লাল কার্ড পেলেন কেন?

» আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

» পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ : রেলমন্ত্রী

» যুবক গুলিবিদ্ধ

» ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত

» এলপি গ্যাসের দাম কমলো

» ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লক্ষ্মীপুরের রায়পুরে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক মো. সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎নিহত সাগর রায়পুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। গত ১২ জুন রায়পুর শহরের নুরুল ইসলাম মুন্সী সড়কে তাঁকে বুকে ছুরিকাঘাত করা হয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা নুরুল আমিন (৪৫) সাগরকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎নিহতের ভায়রা মো. রাজন জানান, অভিযুক্ত নুরুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। ঘটনার দিন এক ব্যক্তি তাঁর কাছ থেকে মাদক কিনতে এলে সাগর এতে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নুরুল আমিন ছুরি দিয়ে সাগরের বুকে আঘাত করেন।

‎পরিবারের দাবি, চিকিৎসকেরা জানিয়েছেন ছুরির আঘাতে সাগরের লিভার ও ফুসফুস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com