ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত বাসে আগুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বাসটির জ্বালানি ট্যাংকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে নির্বাপণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের কারণে যাত্রীরা নিরাপদে উদ্ধার হন এবং একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশ্বের সবচেয়ে দামি ১০ ফল

» আনারস-শসা দিয়ে তৈরি করুন ভিন্ন স্বাদের সালাদ

» গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

» অতিরিক্ত করলা খেলে শরীরের যে মারাত্মক ক্ষতি হতে পারে

» কাবাঘর ধোয়ার কাজে ব্যবহৃত ৮টি উপকরণ

» জুয়ার মূল হোতাসহ গ্রেফতার ১০

» পূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, থেরাপি দেওয়া হচ্ছে পায়ে

» এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির ৫ নির্দেশনা

» জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

» জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত বাসে আগুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বাসটির জ্বালানি ট্যাংকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে নির্বাপণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের কারণে যাত্রীরা নিরাপদে উদ্ধার হন এবং একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com