এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশালে ইয়াবাসহ আটক এক যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি (এআই) ব্যবহার করে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার বিরুদ্ধে। এ ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ব্রাজিল সমর্থকদের মধ্যেও ক্ষোভ দেখা দেয়।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত বার্তার মাধ্যমে পরিবর্তিত ছবি সরিয়ে সঠিক ছবি ও তথ্য আবারও গণমাধ্যম শাখার বার্তা আদান-প্রদানের দল এবং ইলেকট্রনিক ডাকের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপরিদর্শক তানজিল আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। আটক হওয়ার সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল।

পরে কাউনিয়া থানার পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে মহানগর পুলিশের গণমাধ্যম শাখায় পাঠায়। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বপ্রাপ্তরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন।

বিষয়টি নিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘেরসংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে মূল মাদক কারবারি আঁখি (৩২) পালিয়ে যান। আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। মামলায় আটক রাসেল হাওলাদার ও পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সড়কমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক

» দুঃখবোধ বিসর্জন

» পানির নিচে ২০ ঘণ্টা শুটিং, ‘পাগলামি’ বললেন রাশমিকা

» স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে চলবে না: ফরহাদ হোসেন আজাদ

» টাঙ্গাইল মেডিকেলে জনবল সংকট দূর হবে দ্রুত: প্রতিমন্ত্রী টুকু

» বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল

» স্ত্রীর মন্তব্যের জবাবে গোবিন্দ বললেন ‘এবার মেরেই ফেলো’

» ইতিহাস বদলানোর নেপথ্যে যেসব ফল

» ভারী বৃষ্টি ও ভূমিধসে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সংকট, ক্ষতিগ্রস্ত ২৬ হাজার মানুষ

» স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশালে ইয়াবাসহ আটক এক যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি (এআই) ব্যবহার করে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার বিরুদ্ধে। এ ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ব্রাজিল সমর্থকদের মধ্যেও ক্ষোভ দেখা দেয়।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত বার্তার মাধ্যমে পরিবর্তিত ছবি সরিয়ে সঠিক ছবি ও তথ্য আবারও গণমাধ্যম শাখার বার্তা আদান-প্রদানের দল এবং ইলেকট্রনিক ডাকের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপরিদর্শক তানজিল আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। আটক হওয়ার সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল।

পরে কাউনিয়া থানার পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে মহানগর পুলিশের গণমাধ্যম শাখায় পাঠায়। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বপ্রাপ্তরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন।

বিষয়টি নিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘেরসংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে মূল মাদক কারবারি আঁখি (৩২) পালিয়ে যান। আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। মামলায় আটক রাসেল হাওলাদার ও পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com