জামালপুরে পুকুরে ভাসছিল সন্তান পাড়েই বসে ছিলেন মা!

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের মেলান্দহ উপজেলায়  ৮ মাসের সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই মাকে বেঁধে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৮ জুন) উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হুমায়ুন আহমেদ (২৫) এবং শ্রাবন্তী (২০) দম্পতি খাবার খেয়ে তাদের ৮ মাস বয়সী একমাত্র সন্তান শাওনকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে হুমায়ুন ঘুম থেকে উঠে পাশে স্ত্রী ও সন্তান না পেয়ে খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া এলাকায় তার এক স্বজন বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় খুঁজে পায় শিশু শাওনকে এবং সেখানেই শিশু শাওনের মা শ্রাবন্তীকেউ পরে থাকতে দেখতে পায়।
এ সমঢ স্বজনরা ওই শ্রাবন্তীকে ধরে এনে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন। পরে থানা পুলিশ পুকুর থেকে শিশুর মরদেহ ও শ্রাবন্তীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
শিশু শাওনের বাবা হুমায়ুন আহমেদ বলেন, আগেও কয়েকবার আমার স্ত্রী পালিয়ে গিয়েছিল। সে অনেক ছেলের সঙ্গে ফোনে কথা বলে। আমার স্ত্রী আমার শিশুকে সন্তানকে হত্যা করেছে। এর আগেও ওরে নিয়ে কয়েকবার বিচার সালিস হয়েছে। সেই আমার ছেলেকে মেরে ফেলছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

» স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

» সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

» সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

» ব্র্যাকের উদ্যোগে হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 

» জামালপুরে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে পুকুরে ভাসছিল সন্তান পাড়েই বসে ছিলেন মা!

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের মেলান্দহ উপজেলায়  ৮ মাসের সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই মাকে বেঁধে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৮ জুন) উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হুমায়ুন আহমেদ (২৫) এবং শ্রাবন্তী (২০) দম্পতি খাবার খেয়ে তাদের ৮ মাস বয়সী একমাত্র সন্তান শাওনকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে হুমায়ুন ঘুম থেকে উঠে পাশে স্ত্রী ও সন্তান না পেয়ে খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া এলাকায় তার এক স্বজন বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় খুঁজে পায় শিশু শাওনকে এবং সেখানেই শিশু শাওনের মা শ্রাবন্তীকেউ পরে থাকতে দেখতে পায়।
এ সমঢ স্বজনরা ওই শ্রাবন্তীকে ধরে এনে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন। পরে থানা পুলিশ পুকুর থেকে শিশুর মরদেহ ও শ্রাবন্তীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
শিশু শাওনের বাবা হুমায়ুন আহমেদ বলেন, আগেও কয়েকবার আমার স্ত্রী পালিয়ে গিয়েছিল। সে অনেক ছেলের সঙ্গে ফোনে কথা বলে। আমার স্ত্রী আমার শিশুকে সন্তানকে হত্যা করেছে। এর আগেও ওরে নিয়ে কয়েকবার বিচার সালিস হয়েছে। সেই আমার ছেলেকে মেরে ফেলছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com