বিভিন্ন মামলায় ১৯ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি, মাদক কারবারি, মাদকসেবী, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা উদ্ধার করা হয়।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে মহানগর পুলিশের সব ইউনিটের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় হত্যা মামলার আসামি, মাদকসেবী, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সংশ্লিষ্ট ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে নগরীর ইসলামবাগ এলাকার ফজলু মিয়ার ছেলে আসিফ মিয়া(২৪), গণেশপুর ক্লাবমোড়ের মোন্নাফ(২৮), বনানীপাড়ার লিটন মিয়া(২৭) ও লালবাগ কেডিসি এলাকার স্বপন মিয়া (৫৮)।

কোতয়ালী থানার অভিযানে মিজানুর রহমান মনু(৩৬), দেলোয়ার হোসেন হাসান(৫৫) ও পরশুরাম থানার অভিযানে ছাদেক মিয়া(৪৫), মোখছেদুর রহমান(৭০), শাহিনুজ্জামান সাজু (৪৪) ও শামীম মিয়া। হারাগাছ থানা পুলিশের অভিযানে সাইফুল ইসলাম(৩০), হিমেল (২৮), মো. আব্দুস সাত্তার মিয়া ও মো. রবিউল ইসলাম। মাহিগঞ্জ থানার বিশেষ অভিযানে শামীম আরফান বাপ্পী, তাজহাট থানা পুলিশের অভিযানে লিটন মিয়া(৩৬), রনি মিয়া (২০)।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি বলেন, গ্রেফতার সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু/নন-এফআইআর প্রসিকিউশন গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

» এফ-৩৫ কিংবা বোয়িং ৭৩৭, পাখির সামনে সবাই অসহায়

» অবৈধ সংযোগে ব্যাটারি রিকশা-ইবাইক চার্জ দেওয়ায় বিদ্যুতের বড় অংশ ব্যয় হচ্ছে : জ্বালানিমন্ত্রী

» ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

» ‘বিনিয়োগ বাড়াতে ২৫ মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার’

» দলীয় সকল পদ থেকে পদত্যাগ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

» ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

» পাঁচ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত জারি

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিভিন্ন মামলায় ১৯ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি, মাদক কারবারি, মাদকসেবী, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা উদ্ধার করা হয়।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে মহানগর পুলিশের সব ইউনিটের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় হত্যা মামলার আসামি, মাদকসেবী, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সংশ্লিষ্ট ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে নগরীর ইসলামবাগ এলাকার ফজলু মিয়ার ছেলে আসিফ মিয়া(২৪), গণেশপুর ক্লাবমোড়ের মোন্নাফ(২৮), বনানীপাড়ার লিটন মিয়া(২৭) ও লালবাগ কেডিসি এলাকার স্বপন মিয়া (৫৮)।

কোতয়ালী থানার অভিযানে মিজানুর রহমান মনু(৩৬), দেলোয়ার হোসেন হাসান(৫৫) ও পরশুরাম থানার অভিযানে ছাদেক মিয়া(৪৫), মোখছেদুর রহমান(৭০), শাহিনুজ্জামান সাজু (৪৪) ও শামীম মিয়া। হারাগাছ থানা পুলিশের অভিযানে সাইফুল ইসলাম(৩০), হিমেল (২৮), মো. আব্দুস সাত্তার মিয়া ও মো. রবিউল ইসলাম। মাহিগঞ্জ থানার বিশেষ অভিযানে শামীম আরফান বাপ্পী, তাজহাট থানা পুলিশের অভিযানে লিটন মিয়া(৩৬), রনি মিয়া (২০)।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি বলেন, গ্রেফতার সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু/নন-এফআইআর প্রসিকিউশন গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com