মোহাম্মদপুরে অভিযানকালে হামলায় ওসি-এসআই আহত, ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই)। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে আদাবরের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে ওসি মো. জাহিদুল ইসলামের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কলটি রিসিভ করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ।

তিনি জানান, বেড়িবাঁধ এলাকার ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছিল।

অভিযান চলাকালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন। অভিযান এখনো চলমান।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বেড়িবাঁধ এলাকার একটি কক্ষে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। এ সময় সেখানে অবস্থানরত ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আদাবর থানার ওসি ও এক এসআই আহত হন। হামলার মুখে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

আহত ছিনতাইকারীরা হলেন— চোরা রুবেল ও কানা আমির।

এ ঘটনায় আটক হয়েছেন চারজন। এর মধ্যে রুবেল, আমির ছাড়াও আছেন কাশেম ও জয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা

» ২৩১ গডফাদারের নিয়ন্ত্রণে ঢাকার কয়েক শ মাদক স্পট

» বিশেষ অভিযানে ২০ দিনে গ্রেফতার ১৫৩৭

» ইয়াবাসহ দম্পতি আটক

» শিবির নেতাকে হত্যা

» মাসুমকে হত্যা করার ঘটনায় দুই অভিযুক্ত গ্রেফতার

» রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা

» ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান

» ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮

» আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোহাম্মদপুরে অভিযানকালে হামলায় ওসি-এসআই আহত, ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই)। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে আদাবরের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে ওসি মো. জাহিদুল ইসলামের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কলটি রিসিভ করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ।

তিনি জানান, বেড়িবাঁধ এলাকার ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছিল।

অভিযান চলাকালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন। অভিযান এখনো চলমান।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বেড়িবাঁধ এলাকার একটি কক্ষে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। এ সময় সেখানে অবস্থানরত ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আদাবর থানার ওসি ও এক এসআই আহত হন। হামলার মুখে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

আহত ছিনতাইকারীরা হলেন— চোরা রুবেল ও কানা আমির।

এ ঘটনায় আটক হয়েছেন চারজন। এর মধ্যে রুবেল, আমির ছাড়াও আছেন কাশেম ও জয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com