বিল্লাল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- সিরাজ ও গোল্ডেন রাকিব।

বুধবার (১০ জুন) রাতে তাদেরকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া বিভাগ।

এদিকে র‌্যাব-৩ এর একটি সূত্র জানিয়েছে, বিল্লাল হত্যাকাণ্ডে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা এজাহারভুক্ত অন্যতম আসামি। তারা হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিল। তাদের অবস্থান জানার পর লক্ষীপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের ঢাকায় আনা হচ্ছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত। তারা পলাতক। তাদেরকে খোঁজা হচ্ছে।

এর আগে এ হত্যা মামলায় রিয়াজুল হাসান (৫০) ও মো. আল আমিন মাহিন (৩৭) নামে দুজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রিয়াজুলকে পাঁচ দিন এবং মাহিনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন মামলার এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ জলাই দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বিল্লাল হোসেন রমনা এলাকার আরাফাত মার্কেটে ব্যবসা করতেন। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দিদারুল ইসলাম বাবুসহ কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল।

গত ৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিদারুল ইসলাম বাবু ‘শালিসের কথা’ বলে বিল্লাল হোসেনকে আরাফাত মার্কেটের পেছনে ডেকে নেন। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া আসামিরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে দিদারুল ইসলাম বাবু ও তার সহযোগীরা লোহার রড, ক্রিকেট স্টাম্প ও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন।

মামলার অভিযোগ থেকে আরো জানা যায়, হামলার একপর্যায়ে দিদারুল ইসলাম বাবু বিল্লাল হোসেনের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ৯ জুন বিল্লাল হোসেনের স্ত্রী আছিয়া খাতুন বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দিদারুল ইসলাম বাবুসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

» ছেলের হাতে বাবা খুন

» জুলাই ব্যর্থ হলে শেখরাজ্য প্রতিষ্ঠাসহ বন্ধ হতো গণমাধ্যম: মঞ্জু

» ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

» রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বসছে সিইসি নেতৃত্বাধীন কমিশন

» কর্মসূচি প্রত্যাহার, ৩০ জুলাই সিএনজি স্টেশন খোলা

» কাঠমান্ডুতে বাংলাদেশের নানা জাতের আম ও আমজাত পণ্যের উৎসব প্রদর্শনী

» উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

» বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার

» চার হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিল্লাল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- সিরাজ ও গোল্ডেন রাকিব।

বুধবার (১০ জুন) রাতে তাদেরকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া বিভাগ।

এদিকে র‌্যাব-৩ এর একটি সূত্র জানিয়েছে, বিল্লাল হত্যাকাণ্ডে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা এজাহারভুক্ত অন্যতম আসামি। তারা হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিল। তাদের অবস্থান জানার পর লক্ষীপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের ঢাকায় আনা হচ্ছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত। তারা পলাতক। তাদেরকে খোঁজা হচ্ছে।

এর আগে এ হত্যা মামলায় রিয়াজুল হাসান (৫০) ও মো. আল আমিন মাহিন (৩৭) নামে দুজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রিয়াজুলকে পাঁচ দিন এবং মাহিনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন মামলার এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ জলাই দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বিল্লাল হোসেন রমনা এলাকার আরাফাত মার্কেটে ব্যবসা করতেন। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দিদারুল ইসলাম বাবুসহ কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল।

গত ৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিদারুল ইসলাম বাবু ‘শালিসের কথা’ বলে বিল্লাল হোসেনকে আরাফাত মার্কেটের পেছনে ডেকে নেন। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া আসামিরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে দিদারুল ইসলাম বাবু ও তার সহযোগীরা লোহার রড, ক্রিকেট স্টাম্প ও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন।

মামলার অভিযোগ থেকে আরো জানা যায়, হামলার একপর্যায়ে দিদারুল ইসলাম বাবু বিল্লাল হোসেনের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ৯ জুন বিল্লাল হোসেনের স্ত্রী আছিয়া খাতুন বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দিদারুল ইসলাম বাবুসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com