ইন্টারনেট অফিসে হামলার ঘটনায় ১জন গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ নামে একটি প্রতিষ্ঠানে ঢুকে হামলা ও লুটের ঘটনায় ইরফান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ইরফানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি জানান, ঘটনার পর পুলিশ জড়িতদের শনাক্ত করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, গ্রেপ্তার ইরফান ঢাকা মহানগর উত্তরের ৩২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য। এই ঘটনায় মহানগর উত্তরের সদস্য মাইনুদ্দিন মাহিন, টিপু ও সোহাগকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে কাজ করছে পুলিশ।

গত মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ নামে একটি প্রতিষ্ঠানে ঢুকে হামলা ও লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির করপোরেট কো-অর্ডিনেটর অফিসার সগীর হোসেন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করে।

হামলার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, মাস্ক পরা অবস্থায় সাতজন অফিসে প্রবেশ করে। প্রথমে তারা অ্যাকাউন্ট শাখায় যায়। সেখানে গ্রাহকের সঙ্গে কথা বলা অবস্থায় অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদারকে মারধর করা হয়। এ সময় হামলাকারীরা বলেন, ‘মিঠু (মিঠু হাওলাদার) ও প্রদীপ (প্রদীপ ঢালী) কই? বাপে ফোন দেয়, ধরিস না ক্যান? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো।’

পুরো ঘটনা আবার পাশের একজন ভিডিওকলে বাইরের কাউকে দেখাচ্ছিলেন। একই সময়ে অফিসে আসার কারণ জানতে চাওয়ায় প্রতিষ্ঠানটির ইলেকট্রিশিয়ান জালালকেও মারধর করা হয়। পরে সবাইকে অফিস থেকে বের করে দেওয়া হয়।

দুর্বৃত্তরা যে মিঠুকে খুঁজতে এসেছিলেন তিনি প্রতিষ্ঠানটির অংশীদার। ফোন আসার বিষয়ে মিঠু হাওলাদার বলেন, ‘আমাকে কেউ কখনো ফোন করেনি। কারা কী কারণে আমার অফিসে হামলা করেছে, কিছুই বলতে পারবো না। অজ্ঞাত মাস্ক পরা দুর্বৃত্তরা আমার অফিসে এসে আমার অ্যাকাউন্ট ম্যানেজার ও ইলেকট্রিশিয়ানকে মারপিট করে। মাস্ক পরে থাকায় তাদের কাউকে চেনা যায়নি। তাদের এই অফিসে আসার উদ্দেশ্য কী, কেন তারা এসেছে— সে বিষয়টি আমার কাছে এখনো স্পষ্ট নয়।’

‘তারা এমন একটি সময় এসেছিল, যখন অফিসে তেমন কোনো লোক ছিল না। থানায় আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে, বাকি ব্যবস্থা পুলিশ নেবে’, বলেন ভুক্তভোগী মিঠু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে ২০-২৫ জনের একটি দল মাস্ক পরা অবস্থায় জোরপূর্বক প্রবেশ করেন। পরে তারা কর্মীদের মারধর করে প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ ঢালী এবং সিটিও মিঠু হাওলাদারকে খুঁজতে থাকেন।

সে সময় অফিসে উপস্থিত অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদার এবং ইলেকট্রিশিয়ান মো. জালাল তাদের আসার কারণ জানতে চাইলে দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং পরবর্তী সময়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

হামলাকারীরা অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি আইফোন মোবাইল চুরি করেন, যার আনুমানিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। যাওয়ার সময় তারা স্টাফদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মিরপুরে নতুন আতঙ্ক চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই

» ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, তবে ছাড় পাবেন শিক্ষার্থীরা

» জিয়া ও খালেদা জিয়ার কবরে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

» ১৩ জুনের সমাবেশ জনসমুদ্রে পরিণত করুন: মুহাম্মদ শাহজাহান

» বাজেটের নতুন প্রস্তাবে যেসব পণ্যের দাম বাড়তে পারে

» ২০২৬-২৭ অর্থবছর: প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৫৯৩ কোটি টাকা

» প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণের বরাদ্দ কমেছে ৫১ কোটি টাকা

» থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

» বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

» রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে : অ্যাটর্নি জেনারেল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইন্টারনেট অফিসে হামলার ঘটনায় ১জন গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ নামে একটি প্রতিষ্ঠানে ঢুকে হামলা ও লুটের ঘটনায় ইরফান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ইরফানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি জানান, ঘটনার পর পুলিশ জড়িতদের শনাক্ত করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, গ্রেপ্তার ইরফান ঢাকা মহানগর উত্তরের ৩২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য। এই ঘটনায় মহানগর উত্তরের সদস্য মাইনুদ্দিন মাহিন, টিপু ও সোহাগকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে কাজ করছে পুলিশ।

গত মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ নামে একটি প্রতিষ্ঠানে ঢুকে হামলা ও লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির করপোরেট কো-অর্ডিনেটর অফিসার সগীর হোসেন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করে।

হামলার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, মাস্ক পরা অবস্থায় সাতজন অফিসে প্রবেশ করে। প্রথমে তারা অ্যাকাউন্ট শাখায় যায়। সেখানে গ্রাহকের সঙ্গে কথা বলা অবস্থায় অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদারকে মারধর করা হয়। এ সময় হামলাকারীরা বলেন, ‘মিঠু (মিঠু হাওলাদার) ও প্রদীপ (প্রদীপ ঢালী) কই? বাপে ফোন দেয়, ধরিস না ক্যান? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো।’

পুরো ঘটনা আবার পাশের একজন ভিডিওকলে বাইরের কাউকে দেখাচ্ছিলেন। একই সময়ে অফিসে আসার কারণ জানতে চাওয়ায় প্রতিষ্ঠানটির ইলেকট্রিশিয়ান জালালকেও মারধর করা হয়। পরে সবাইকে অফিস থেকে বের করে দেওয়া হয়।

দুর্বৃত্তরা যে মিঠুকে খুঁজতে এসেছিলেন তিনি প্রতিষ্ঠানটির অংশীদার। ফোন আসার বিষয়ে মিঠু হাওলাদার বলেন, ‘আমাকে কেউ কখনো ফোন করেনি। কারা কী কারণে আমার অফিসে হামলা করেছে, কিছুই বলতে পারবো না। অজ্ঞাত মাস্ক পরা দুর্বৃত্তরা আমার অফিসে এসে আমার অ্যাকাউন্ট ম্যানেজার ও ইলেকট্রিশিয়ানকে মারপিট করে। মাস্ক পরে থাকায় তাদের কাউকে চেনা যায়নি। তাদের এই অফিসে আসার উদ্দেশ্য কী, কেন তারা এসেছে— সে বিষয়টি আমার কাছে এখনো স্পষ্ট নয়।’

‘তারা এমন একটি সময় এসেছিল, যখন অফিসে তেমন কোনো লোক ছিল না। থানায় আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে, বাকি ব্যবস্থা পুলিশ নেবে’, বলেন ভুক্তভোগী মিঠু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে ২০-২৫ জনের একটি দল মাস্ক পরা অবস্থায় জোরপূর্বক প্রবেশ করেন। পরে তারা কর্মীদের মারধর করে প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ ঢালী এবং সিটিও মিঠু হাওলাদারকে খুঁজতে থাকেন।

সে সময় অফিসে উপস্থিত অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদার এবং ইলেকট্রিশিয়ান মো. জালাল তাদের আসার কারণ জানতে চাইলে দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং পরবর্তী সময়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

হামলাকারীরা অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি আইফোন মোবাইল চুরি করেন, যার আনুমানিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। যাওয়ার সময় তারা স্টাফদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com