৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে উঠেছে আফতাব হোসেন (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হবার পর গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওই পল্লী চিকিৎসককে তার বাড়িতেই অবরুদ্ধ করে রাখে। পরে রাত সাড়ে ৮ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটকের পর থানায় নিয়ে যায়। রাতেই শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৭ টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসীরা ও শিশুটির বাবা জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শিশুটি তার দাদীর জন্য পল্লী চিকিৎসক আফতাবের বাড়িতে ওষুধ আনতে যায়। এ সময় বৃষ্টি হচ্ছিল এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই পল্লী চিকিৎসক শিশুটিকে একটি রুমে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে পল্লী চিকিৎসক শিশুটিকে ছেড়ে দেয়। এরপর শিশুটি বাড়িতে এসে তার মাকে ঘটনাটি খুলে বলে। কিছু সময়ের মধ্যে ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে ক্ষিপ্ত গ্রামবাসী তাৎক্ষণিক ওই পল্লী চিকিৎসকের বাড়িতে গিয়ে তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ৮ টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ পল্লী চিকিৎসককে আটক করে থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, শিশুটির চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামতও লক্ষ্য করা গেছে। রাত সাড়ে ৯ টার দিকে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন জানান, ধর্ষণের অভিযোগে আফতাব হোসেন নামে এক পল্লী চিকিৎসককে পুলিশ আটক করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

» ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

» হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম

» বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক

» বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জন গ্রেফতার

» ভূমিকম্পে কারখানার চিমনি-শপিংমলে ধস, আহত-নিখোঁজ অনেকে

» মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

» তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়: পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ

» হাতীবান্ধায বাল্যবিয়ের পরিনতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে উঠেছে আফতাব হোসেন (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হবার পর গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওই পল্লী চিকিৎসককে তার বাড়িতেই অবরুদ্ধ করে রাখে। পরে রাত সাড়ে ৮ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটকের পর থানায় নিয়ে যায়। রাতেই শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৭ টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসীরা ও শিশুটির বাবা জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শিশুটি তার দাদীর জন্য পল্লী চিকিৎসক আফতাবের বাড়িতে ওষুধ আনতে যায়। এ সময় বৃষ্টি হচ্ছিল এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই পল্লী চিকিৎসক শিশুটিকে একটি রুমে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে পল্লী চিকিৎসক শিশুটিকে ছেড়ে দেয়। এরপর শিশুটি বাড়িতে এসে তার মাকে ঘটনাটি খুলে বলে। কিছু সময়ের মধ্যে ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে ক্ষিপ্ত গ্রামবাসী তাৎক্ষণিক ওই পল্লী চিকিৎসকের বাড়িতে গিয়ে তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ৮ টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ পল্লী চিকিৎসককে আটক করে থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, শিশুটির চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামতও লক্ষ্য করা গেছে। রাত সাড়ে ৯ টার দিকে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন জানান, ধর্ষণের অভিযোগে আফতাব হোসেন নামে এক পল্লী চিকিৎসককে পুলিশ আটক করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com