পুলিশের বিশেষ অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফেনীর পরশুরামে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত ফাতেমা আক্তার (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরশুরাম মডেল থানা পুলিশের একটি দল উপজেলার উত্তর বাউরখুমা তালুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফাতেমা আক্তার উপজেলার উত্তর বাউরখুমা এলাকার বাসিন্দা।

সূত্রে জানা যায়, ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ গোলাম হক্কানী ও এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

থানা সূত্রে জানা গেছে, সিডিএমএস যাচাই করে ফাতেমার বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা পাওয়া গেছে। এসব মামলার মধ্যে ২০০৯, ২০১৭, ২০১৮, ২০২১, ২০২২ ও ২০২৫ সালের একাধিক মামলা অন্তর্ভুক্ত রয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরশুরাম মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আড়াই ঘণ্টা পর সচল এসএমডব্লিউ-৫, কেটে গেল বড় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

» সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক

» বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

» মেহেরপুরে তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

» বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: সালাহউদ্দিন আহমেদ

» ঝিনাইদহে আ. লীগের সাবেক এমপি নায়েব আলীসহ গ্রেপ্তার ৪

» যাত্রাবাড়ী ও তুরাগর থানা বিভিন্ন অপরাধে ৪২জন গ্রেফতার

» বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

» রাজধানীর সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি চক্র জড়িত: ডিবি

» নশ্বর মানব জন্ম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পুলিশের বিশেষ অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফেনীর পরশুরামে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত ফাতেমা আক্তার (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরশুরাম মডেল থানা পুলিশের একটি দল উপজেলার উত্তর বাউরখুমা তালুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফাতেমা আক্তার উপজেলার উত্তর বাউরখুমা এলাকার বাসিন্দা।

সূত্রে জানা যায়, ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ গোলাম হক্কানী ও এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

থানা সূত্রে জানা গেছে, সিডিএমএস যাচাই করে ফাতেমার বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা পাওয়া গেছে। এসব মামলার মধ্যে ২০০৯, ২০১৭, ২০১৮, ২০২১, ২০২২ ও ২০২৫ সালের একাধিক মামলা অন্তর্ভুক্ত রয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরশুরাম মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com