দুর্ঘটনায় পলাতক বাসচালক গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :শ্রমিককের ওপর বাস চাপা দিয়ে হত্যার ঘটনায় পলাতক বাসচালক মনিরুল ইসলামকে (৩১) গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাত ১১টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি বলেন, শনিবার বিকেলে মাগুরা সদর উপজেলার শক্রজিৎপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাবের একটি দল র‍্যাব-৬ এর সহযোগিতায় অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে গ্রেফতার করে। তিনি মাগুরা সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ৩ জুন দুপুর আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের একটি রক্ষণাবেক্ষণ গাড়িকে ধাক্কা দেয়। এতে ছয়জন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে জামাল হাওলাদার (৪১) ও মাহফুজ মোল্লা (৩০) নামে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

দুর্ঘটনার পর বাসচালক মনিরুল ইসলাম পালিয়ে যান। এ ঘটনায় কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের পেট্রোল ম্যানেজার মো. আমিনুর রহমান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

র‍্যাব জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আড়াই ঘণ্টা পর সচল এসএমডব্লিউ-৫, কেটে গেল বড় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

» সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক

» বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

» মেহেরপুরে তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

» বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: সালাহউদ্দিন আহমেদ

» ঝিনাইদহে আ. লীগের সাবেক এমপি নায়েব আলীসহ গ্রেপ্তার ৪

» যাত্রাবাড়ী ও তুরাগর থানা বিভিন্ন অপরাধে ৪২জন গ্রেফতার

» বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

» রাজধানীর সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি চক্র জড়িত: ডিবি

» নশ্বর মানব জন্ম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্ঘটনায় পলাতক বাসচালক গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :শ্রমিককের ওপর বাস চাপা দিয়ে হত্যার ঘটনায় পলাতক বাসচালক মনিরুল ইসলামকে (৩১) গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাত ১১টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি বলেন, শনিবার বিকেলে মাগুরা সদর উপজেলার শক্রজিৎপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাবের একটি দল র‍্যাব-৬ এর সহযোগিতায় অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে গ্রেফতার করে। তিনি মাগুরা সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ৩ জুন দুপুর আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের একটি রক্ষণাবেক্ষণ গাড়িকে ধাক্কা দেয়। এতে ছয়জন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে জামাল হাওলাদার (৪১) ও মাহফুজ মোল্লা (৩০) নামে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

দুর্ঘটনার পর বাসচালক মনিরুল ইসলাম পালিয়ে যান। এ ঘটনায় কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের পেট্রোল ম্যানেজার মো. আমিনুর রহমান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

র‍্যাব জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com