ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের সদর উপজেলার ছিনাই এলাকায় হক হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী (৫৫) সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সুপারি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে রংপুরমুখী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মহাসড়কে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের সদর উপজেলার ছিনাই এলাকায় হক হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী (৫৫) সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সুপারি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে রংপুরমুখী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মহাসড়কে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com