বাংলাদেশি নাগরিকদের ট্রানজিট ভিসা নিয়ে মিসর দূতাবাসের নতুন নির্দেশনা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকাস্থ মিসর দূতাবাসের মাধ্যমে ভ্রমণের পরিকল্পনাকারী বাংলাদেশি নাগরিক‌দের জন্য গুরত্বপূর্ণ নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। গতকাল‌ সোমবার (২৫ মে) এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে দূতাবাস এ নি‌র্দেশনা দি‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এখন থেকে দূতাবাসের মাধ্যমে পূর্বেই ট্রানজিট ভিসা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

অনুগ্রহ করে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করুন:

১. ট্রানজিট ভিসা অবশ্যই পূর্বেই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।

২. ভ্রমণকারীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।

৩. ভ্রমণপথে মিশর অবশ্যই অন্য একটি গন্তব্যে যাওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে।

৩. মিসরে প্রবেশ মিশরের অভিবাসন নীতিমালা মেনে চলার ওপর নির্ভরশীল, যার মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না থাকা অন্যতম।

যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে, দূতাবাস সব ভ্রমণকারীকে ভ্রমণের পূর্বেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছে।

আরও তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

» মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

» চোটে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড দুই সিরিজ থেকেই ছিটকে গেলেন ফাজাল

» যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সোমবার দিল্লি যাচ্ছেন মমতা

» শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

» দুপুরের মধ্যে সাত জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

» আজ শনিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশি নাগরিকদের ট্রানজিট ভিসা নিয়ে মিসর দূতাবাসের নতুন নির্দেশনা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকাস্থ মিসর দূতাবাসের মাধ্যমে ভ্রমণের পরিকল্পনাকারী বাংলাদেশি নাগরিক‌দের জন্য গুরত্বপূর্ণ নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। গতকাল‌ সোমবার (২৫ মে) এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে দূতাবাস এ নি‌র্দেশনা দি‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এখন থেকে দূতাবাসের মাধ্যমে পূর্বেই ট্রানজিট ভিসা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

অনুগ্রহ করে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করুন:

১. ট্রানজিট ভিসা অবশ্যই পূর্বেই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।

২. ভ্রমণকারীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।

৩. ভ্রমণপথে মিশর অবশ্যই অন্য একটি গন্তব্যে যাওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে।

৩. মিসরে প্রবেশ মিশরের অভিবাসন নীতিমালা মেনে চলার ওপর নির্ভরশীল, যার মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না থাকা অন্যতম।

যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে, দূতাবাস সব ভ্রমণকারীকে ভ্রমণের পূর্বেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছে।

আরও তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com