দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

ঢাকা, ২৫ মে, ২০২৬: দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দিনাজপুরে একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে। এর মাধ্যমে সারা দেশে নির্ভরযোগ্য সংযোগ এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করলো কোম্পানিটি।

সম্প্রতি দিনাজপুরের গণেশতলায় গ্রামীণফোনের চিফ রিস্ক অফিসার মো. আরিফ উদ্দিন, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স আব্দুল্লাহ আল মাহমুদ এবং রাজশাহী সার্কেল বিজনেস হেড আতিকুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এই কেন্দ্রটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জিপিসি পার্টনার তমাল মজুমদারসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এই অঞ্চলের ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে নতুনভাবে যাত্রা শুরু করা জিপিসিটির দেয়ালে কান্তজিউ মন্দিরের নান্দনিক মোটিফের আদলে টেরাকোটা নকশা ব্যবহার করা হয়েছে। কেন্দ্রটির প্রায় ৯৯ শতাংশ গ্রাহক সেবা কাগজবিহীন এবং পুরো সেন্টারটিতে পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করা হয়েছে; যা স্থায়িত্ব এবং ডিজিটাল রূপান্তরের প্রতি গ্রামীণফোনের প্রতিশ্রুতিকে আরও সংহত করেছে।

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান শহর দিনাজপুর তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, উর্বর কৃষিজমি, বিখ্যাত লিচু এবং সুগন্ধি কাটারিভোগ চালের জন্য ব্যাপকভাবে পরিচিত। এছাড়া কান্তজিউ মন্দির ও রামসাগর জাতীয় উদ্যানের মতো বিখ্যাত দর্শনীয় স্থানগুলো ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন, যা নিয়মিত দর্শনার্থীদের আকর্ষণ করে।

দিনাজপুরে যেভাবে ক্রমাগত নগরায়ণ, শিক্ষার অগ্রগতি এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে, তার সাথে সামঞ্জস্য রেখে নির্বিঘ্ন সংযোগ ও আধুনিক সেবার জন্য গ্রাহকদের প্রত্যাশাও দ্রুত পরিবর্তিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ রিস্ক অফিসার মো. আরিফ উদ্দিন বলেন, “উদ্ভাবনী এবং গ্রাহক-কেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে আরও আন্তরিকতা, সুবিধা ও সহজলভ্যতা নিশ্চিত করে গ্রাহকদের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। দিনাজপুরে এই কাস্টমার সেন্টারটির উদ্বোধন আমাদের আঞ্চলিক উপস্থিতি আরও শক্তিশালী করার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, প্রতিটি গ্রাহকের যোগাযোগই গুরুত্বপূর্ণ। তাই এই সেন্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা একটি আধুনিক, নির্বিঘ্ন ও পরিবেশবান্ধব অভিজ্ঞতা প্রদান করবে; যা গ্রাহকরাই যে আমাদের সব কাজের কেন্দ্রে তারই প্রতিফলন।”

এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের লক্ষ্য হলো দিনাজপুরের মানুষের কাছে আরো নির্ভরযোগ্য সংযোগ এবং উন্নত ও ভবিষ্যৎ-উপযোগী গ্রাহক সেবা পৌঁছে দেওয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্রাজিল সমর্থক হলেই অর্ধেক ফি-তে দেবেন আইনি সহায়তা

» আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

» এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

» এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

» বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

» রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

» বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ

» তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

» বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

ঢাকা, ২৫ মে, ২০২৬: দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দিনাজপুরে একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে। এর মাধ্যমে সারা দেশে নির্ভরযোগ্য সংযোগ এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করলো কোম্পানিটি।

সম্প্রতি দিনাজপুরের গণেশতলায় গ্রামীণফোনের চিফ রিস্ক অফিসার মো. আরিফ উদ্দিন, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স আব্দুল্লাহ আল মাহমুদ এবং রাজশাহী সার্কেল বিজনেস হেড আতিকুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এই কেন্দ্রটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জিপিসি পার্টনার তমাল মজুমদারসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এই অঞ্চলের ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে নতুনভাবে যাত্রা শুরু করা জিপিসিটির দেয়ালে কান্তজিউ মন্দিরের নান্দনিক মোটিফের আদলে টেরাকোটা নকশা ব্যবহার করা হয়েছে। কেন্দ্রটির প্রায় ৯৯ শতাংশ গ্রাহক সেবা কাগজবিহীন এবং পুরো সেন্টারটিতে পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করা হয়েছে; যা স্থায়িত্ব এবং ডিজিটাল রূপান্তরের প্রতি গ্রামীণফোনের প্রতিশ্রুতিকে আরও সংহত করেছে।

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান শহর দিনাজপুর তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, উর্বর কৃষিজমি, বিখ্যাত লিচু এবং সুগন্ধি কাটারিভোগ চালের জন্য ব্যাপকভাবে পরিচিত। এছাড়া কান্তজিউ মন্দির ও রামসাগর জাতীয় উদ্যানের মতো বিখ্যাত দর্শনীয় স্থানগুলো ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন, যা নিয়মিত দর্শনার্থীদের আকর্ষণ করে।

দিনাজপুরে যেভাবে ক্রমাগত নগরায়ণ, শিক্ষার অগ্রগতি এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে, তার সাথে সামঞ্জস্য রেখে নির্বিঘ্ন সংযোগ ও আধুনিক সেবার জন্য গ্রাহকদের প্রত্যাশাও দ্রুত পরিবর্তিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ রিস্ক অফিসার মো. আরিফ উদ্দিন বলেন, “উদ্ভাবনী এবং গ্রাহক-কেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে আরও আন্তরিকতা, সুবিধা ও সহজলভ্যতা নিশ্চিত করে গ্রাহকদের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। দিনাজপুরে এই কাস্টমার সেন্টারটির উদ্বোধন আমাদের আঞ্চলিক উপস্থিতি আরও শক্তিশালী করার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, প্রতিটি গ্রাহকের যোগাযোগই গুরুত্বপূর্ণ। তাই এই সেন্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা একটি আধুনিক, নির্বিঘ্ন ও পরিবেশবান্ধব অভিজ্ঞতা প্রদান করবে; যা গ্রাহকরাই যে আমাদের সব কাজের কেন্দ্রে তারই প্রতিফলন।”

এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের লক্ষ্য হলো দিনাজপুরের মানুষের কাছে আরো নির্ভরযোগ্য সংযোগ এবং উন্নত ও ভবিষ্যৎ-উপযোগী গ্রাহক সেবা পৌঁছে দেওয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com