ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে নলা বন্দুক,  পাইপগান ও রাউন্ড তাজা গুলি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ায় ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আলম সুজন। এর আগে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আলী বাজার-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত খোকনের আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গর্ভাবস্থায় মর্নিং সিকনেস সারানোর ঘরোয়া উপায়

» আলুর নাগেট তৈরির রেসিপি

» পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

» বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

» বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» ‎৮০ টাকার নিচে মিলছে না সবজি, পেঁয়াজ ও কাঁচা মরিচে বাড়বাড়ন্ত দাম

» শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

» শাহরুখ কি সত্যিই আন্দোলন সমর্থন করছেন?

» গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল সোলজারফিশ

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮ জন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে নলা বন্দুক,  পাইপগান ও রাউন্ড তাজা গুলি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ায় ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আলম সুজন। এর আগে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আলী বাজার-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত খোকনের আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com