ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঈদুল আজহা ঘিরে ঢাকা গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। প্রথম দিকে ট্রেনে যাত্রীর ভিড় তেমনটা না থাকলেও ধীরে ধীরে চাপ বাড়ে। এমন পরিস্থিতিতে অনেকেই ট্রেনের ছাদে ভ্রমণ করে। তবে এবার ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। টিকেট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবে না জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।’

তিনি জানান, ‘ঈদ ঘিরে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে গেছে।’

যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দিচ্ছেন জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘প্রায় ৪৫ হাজারের মতো সিটের টিকিট আমরা দিচ্ছি। এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট দেয়া হবে।’

আগামীকাল শনিবার (২৩ মে) থেকে ৪৩ জোড়া আন্তঃনগর ও ২৩ জোড়া কমিউটার অর্থাৎ ৬৬ জোড়া ট্রেন চলাচল করবে বলেও জানান কবির হোসেন।

তিনি বলেন, ‘যাত্রীরা যেন কোনো কালোবাজারির কাছ থেকে টিকিট না কেনে। কোনো দালাল চক্র যেন তাদের কার্যক্রম চালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার থাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

» মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয়

» রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি

» টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি

» জিয়াউর রহমান সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

» সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

» সেনাবাহিনীর পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

» ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি আমলে নেওয়ার মতো নয়’

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৬৩ জন গ্রেপ্তার

» সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঈদুল আজহা ঘিরে ঢাকা গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। প্রথম দিকে ট্রেনে যাত্রীর ভিড় তেমনটা না থাকলেও ধীরে ধীরে চাপ বাড়ে। এমন পরিস্থিতিতে অনেকেই ট্রেনের ছাদে ভ্রমণ করে। তবে এবার ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। টিকেট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবে না জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।’

তিনি জানান, ‘ঈদ ঘিরে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে গেছে।’

যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দিচ্ছেন জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘প্রায় ৪৫ হাজারের মতো সিটের টিকিট আমরা দিচ্ছি। এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট দেয়া হবে।’

আগামীকাল শনিবার (২৩ মে) থেকে ৪৩ জোড়া আন্তঃনগর ও ২৩ জোড়া কমিউটার অর্থাৎ ৬৬ জোড়া ট্রেন চলাচল করবে বলেও জানান কবির হোসেন।

তিনি বলেন, ‘যাত্রীরা যেন কোনো কালোবাজারির কাছ থেকে টিকিট না কেনে। কোনো দালাল চক্র যেন তাদের কার্যক্রম চালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার থাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com