ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলিসহ ১ মাদক পাচারকারী আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা, ০১টি বিদেশি পিস্তল ও ০৫ রাউন্ড গুলিসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত লুৎফর রহমান (২১) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ক্যারেঙ্গাঘোনা গ্রামের বাসিন্দা নুর আহমেদের ছেলে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত এলাকায় ওঁৎ পেতে থাকে। কয়েকজন পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এতে অন্যরা পালিয়ে গেলেও লুৎফর রহমানকে ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা বহন করার কথা স্বীকার করেন। অস্ত্র ও ইয়াবাসহ লুৎফরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

» ৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ

» আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

» বাবরের মতো নেতাদের মূল্যায়ন করুন, বিএনপিকে সারজিস আলম

» ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে: জামায়াতের আমির

» দেশে-দেশে তরুণরা জেগে উঠছে, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা: নাহিদ ইসলাম

» হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে: জামায়াতের আমির

» সৌদি কি নিজের বিপদ ডেকে আনল?

» ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’

» তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলিসহ ১ মাদক পাচারকারী আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা, ০১টি বিদেশি পিস্তল ও ০৫ রাউন্ড গুলিসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত লুৎফর রহমান (২১) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ক্যারেঙ্গাঘোনা গ্রামের বাসিন্দা নুর আহমেদের ছেলে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত এলাকায় ওঁৎ পেতে থাকে। কয়েকজন পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এতে অন্যরা পালিয়ে গেলেও লুৎফর রহমানকে ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা বহন করার কথা স্বীকার করেন। অস্ত্র ও ইয়াবাসহ লুৎফরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com