পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ  সকালে পৃথক দুইটি ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলো- বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের সুজা আলীর ছেলে মোহাম্মদ আলী (২) এবং মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ইয়ামিন (দেড় বছর)।

জানা গেছে, মঙ্গলবার সকালে বকশীগঞ্জ উপজেলার গাজীরপাড়া গ্রামে মা লামিয়া আক্তার বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে শিশু মোহাম্মদ আলী ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। পরে তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের কিনারা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ইয়ামিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সবার অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গর্ভাবস্থায় মর্নিং সিকনেস সারানোর ঘরোয়া উপায়

» আলুর নাগেট তৈরির রেসিপি

» পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

» বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

» বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» ‎৮০ টাকার নিচে মিলছে না সবজি, পেঁয়াজ ও কাঁচা মরিচে বাড়বাড়ন্ত দাম

» শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

» শাহরুখ কি সত্যিই আন্দোলন সমর্থন করছেন?

» গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল সোলজারফিশ

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮ জন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ  সকালে পৃথক দুইটি ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলো- বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের সুজা আলীর ছেলে মোহাম্মদ আলী (২) এবং মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ইয়ামিন (দেড় বছর)।

জানা গেছে, মঙ্গলবার সকালে বকশীগঞ্জ উপজেলার গাজীরপাড়া গ্রামে মা লামিয়া আক্তার বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে শিশু মোহাম্মদ আলী ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। পরে তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের কিনারা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ইয়ামিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সবার অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com