৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে মো. আব্দুল্লাহ (৩২) নামে মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও জিআর সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ  ভোরে টেকনাফ সদর ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ টেকনাফ সদরের ছোট হাবিবপাড়ার মোজাহের মিয়ার ছেলে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ভোরে টেকনাফ মডেল থানাধীন সদর ছোট হাবিবপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, তিনি সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) এর আকবর শাহ থানার মামলা নং-৩৭(০৮)২০১৭, জিআর মামলা নং-৩১৩/২০১৭, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারার মামলার আসামি। আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

» রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

» রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

» প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত

» জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মানিকগঞ্জে মাছের পোনা অবমুক্ত

» ‘আগেই ভালো ছিলাম’ কি মনের কথা

» ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

» রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

» প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে মো. আব্দুল্লাহ (৩২) নামে মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও জিআর সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ  ভোরে টেকনাফ সদর ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ টেকনাফ সদরের ছোট হাবিবপাড়ার মোজাহের মিয়ার ছেলে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ভোরে টেকনাফ মডেল থানাধীন সদর ছোট হাবিবপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, তিনি সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) এর আকবর শাহ থানার মামলা নং-৩৭(০৮)২০১৭, জিআর মামলা নং-৩১৩/২০১৭, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারার মামলার আসামি। আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com