সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৬

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন। এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ১৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ মে) প্রকাশিত বুলেটিনে এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্য তুলে ধরে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৮টি ফ্লাইটে গেছেন ৩০ হাজার ৮৪৪ জন। এছাড়া সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে পৌঁছেছেন ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস পরিচালিত ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।

সবমিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ১৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন।

হজ অফিসের তথ্যমতে, ঢাকার সৌদি দূতাবাস এ পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ পালন করার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

» মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয়

» রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি

» টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি

» জিয়াউর রহমান সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

» সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

» সেনাবাহিনীর পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

» ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি আমলে নেওয়ার মতো নয়’

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৬৩ জন গ্রেপ্তার

» সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৬

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন। এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ১৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ মে) প্রকাশিত বুলেটিনে এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্য তুলে ধরে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৮টি ফ্লাইটে গেছেন ৩০ হাজার ৮৪৪ জন। এছাড়া সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে পৌঁছেছেন ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস পরিচালিত ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।

সবমিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ১৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন।

হজ অফিসের তথ্যমতে, ঢাকার সৌদি দূতাবাস এ পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ পালন করার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com