নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নীলফামারীতে রেল লাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সকাল থেকে সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ  সকাল ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদুরে এ ঘটনা ঘটে। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করছে।

জানা যায়, সকাল ৮টার দিকে চিলাহাটি থেকে  খুলনা মেইল ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে যায়। নীলফামারী রেলস্টেশনে যাত্রা বিরতির পর ট্রেনটি খয়রাতনগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনে ওপর গাছের ডাল পরে থাকায় সেটির সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। এতে সৈয়দপুর থেকে চিলাহাটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের যাত্রা চিলাহাটি-নীলফামারী ও ডোমার স্টেশনে বাতিল করা হয়। ফলে রূপসা ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনামুখে ছেড়ে যায়।

এ বিষয়ে নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুর রায় বলেন, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে। বিকেল নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নীলফামারীতে রেল লাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সকাল থেকে সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ  সকাল ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদুরে এ ঘটনা ঘটে। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করছে।

জানা যায়, সকাল ৮টার দিকে চিলাহাটি থেকে  খুলনা মেইল ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে যায়। নীলফামারী রেলস্টেশনে যাত্রা বিরতির পর ট্রেনটি খয়রাতনগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনে ওপর গাছের ডাল পরে থাকায় সেটির সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। এতে সৈয়দপুর থেকে চিলাহাটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের যাত্রা চিলাহাটি-নীলফামারী ও ডোমার স্টেশনে বাতিল করা হয়। ফলে রূপসা ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনামুখে ছেড়ে যায়।

এ বিষয়ে নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুর রায় বলেন, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে। বিকেল নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com