নকল সিগারেটে বাজার সয়লাভ ॥ স্বাস্থ্য ঝুকি বাড়ছে ধুমপায়ীদের

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ অবৈধভাবে উৎপাদিত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিগারেটের বাজার সম্প্রসারিত হচ্ছে। ধূমপান মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আর এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী নকল সিগারেট উৎপাদন করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। এসব অবৈধ সিগারেটের বাজার দিনদিন বেশ বড় হলেও তা বন্ধ করার কোনো জোড়ালো উদ্যোগ নেই।

জানাগেছে,সরকার অনুমোদনবিহীন নকল ব্র্যান্ডের সিগারেট বিভিন্ন জেলায় গোপনে তৈরী করে জামালপুর ইসলামপুরে উপজেলা পর্যায়ে নামমাত্র ডিলার দিয়ে হরহামেশায় বিক্রি হচ্ছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে লোকবল নিয়োগ করে সিটি,ম্যানশন,ওসাকা সহ বিভিন্ন প্রকার সিগারেট খোলাবাজারে পলিথিনে ঢেকে বিক্রি করছে। খোলাবাজারে এসব সিগারেট বিক্রির ফলে উঠতি বয়সের তরুণরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

ইসলামপুর বাজারের একাধিক মনোহারি দোকানদার নকল ব্র্যান্ডের সিগারেট সম্পর্কে বলেন, বাজারে আসল ব্রান্ডের চেয়ে কম দামে নকল সিগারেট বিক্রি করে তারা মার্কেট দখল করছে। এতে ক্রেতাও বাড়ছে। কমদামের সিগারেট বর্তমানে বেশী বিক্রি হয়।

ধর্মকৃড়া বাজারের একাধিক ব্যবসায়ী জানান,ইসলামপুর পৌর শহরের কয়েকটি স্থানে সিটি,ম্যানশনে,ওসাকা সহ নামসর্বস্ব এসব সিগারেটের মজুদ রেখে সকাল সকাল নিয়োগ করা লোকবলের মাধ্যমে উপজেলার ১২টি ই্উনিয়নের প্রত্যেক বাজারসহ,বিভিন্ন মোড়ের দোকান গুলোতে সরবরাহ করছে ।

রিক্রা চালক ইসমাইল হোসেন বলেন,কমদামে পাই জন্য সিটি সিগারেটটাই খাই। দিনমজুর নুন্নু শেখ বলেন, আগে হুক্কা খাইতাম। এখন আর নাই। সরকার বছর বছর দাম বাড়ায় তাই যেটা কমদামে পাই সেটাই খাই।

অভিভাবকরা বলেন, ধুমপান মারাত্বক ক্ষতি। তবে দামের সিগারেট তো আরো ক্ষতি। বর্তমানে স্কুল পড়ুয়া ছেলেরা ধুমপানে আসক্ত হ্েচ্ছ। অর্থের অভাবে কমদামের সিগারেটটাই বেছে নিচ্ছে। এতে উঠতি বয়সের যুবকরা চরম স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। তবে ‘ধূমপান কমাতে চাইলে দেশে যে আইনটি আছে, ১৮ বছরের নিচে কারও কাছে সিগারেট বিক্রি করা যাবে না; এই আইনের কঠোর খুবই জরুরী। শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের সামনে সিগারেট বিক্রি বন্ধ করতে হবে, হাসপাতালের সামনে সিগারেট বিক্রি বন্ধ করতে হবে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.এএএম আবু তাহের বলছেন, সিগারেট খেলে মানুষের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। হতে পারে ফুসফুসের ক্যানসার, মুখমন্ডলের ক্যানসার, বন্ধ্যাত্ব, হার্ট ডিজিজ, ব্রেইন স্ট্রোক, কোষ্ঠকাঠিন্য ইত্যাদির ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

সচেতন মহল ইসলামপুর থেকে নকল ব্র্যান্ডের সিগারেট বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও সক্রিয় চক্রকে আইনের আওতায় আনার দাবী জানান। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী বলেন, শুধু সিগারেট না অবৈধ সবকিছুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা-মানোন্নয়ন নিয়ে আলোচনা

» যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে: সুনেরাহ

» রামিসা হত্যার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর

» বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

» রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী

» ইবোলা আতঙ্কে তিন দেশের যাত্রী প্রবেশ বন্ধ করল আমিরাত

» ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী

» রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল

» গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

» ফাঁসির রায় শুনে যা বললেন রামিসার বাবা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নকল সিগারেটে বাজার সয়লাভ ॥ স্বাস্থ্য ঝুকি বাড়ছে ধুমপায়ীদের

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ অবৈধভাবে উৎপাদিত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিগারেটের বাজার সম্প্রসারিত হচ্ছে। ধূমপান মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আর এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী নকল সিগারেট উৎপাদন করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। এসব অবৈধ সিগারেটের বাজার দিনদিন বেশ বড় হলেও তা বন্ধ করার কোনো জোড়ালো উদ্যোগ নেই।

জানাগেছে,সরকার অনুমোদনবিহীন নকল ব্র্যান্ডের সিগারেট বিভিন্ন জেলায় গোপনে তৈরী করে জামালপুর ইসলামপুরে উপজেলা পর্যায়ে নামমাত্র ডিলার দিয়ে হরহামেশায় বিক্রি হচ্ছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে লোকবল নিয়োগ করে সিটি,ম্যানশন,ওসাকা সহ বিভিন্ন প্রকার সিগারেট খোলাবাজারে পলিথিনে ঢেকে বিক্রি করছে। খোলাবাজারে এসব সিগারেট বিক্রির ফলে উঠতি বয়সের তরুণরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

ইসলামপুর বাজারের একাধিক মনোহারি দোকানদার নকল ব্র্যান্ডের সিগারেট সম্পর্কে বলেন, বাজারে আসল ব্রান্ডের চেয়ে কম দামে নকল সিগারেট বিক্রি করে তারা মার্কেট দখল করছে। এতে ক্রেতাও বাড়ছে। কমদামের সিগারেট বর্তমানে বেশী বিক্রি হয়।

ধর্মকৃড়া বাজারের একাধিক ব্যবসায়ী জানান,ইসলামপুর পৌর শহরের কয়েকটি স্থানে সিটি,ম্যানশনে,ওসাকা সহ নামসর্বস্ব এসব সিগারেটের মজুদ রেখে সকাল সকাল নিয়োগ করা লোকবলের মাধ্যমে উপজেলার ১২টি ই্উনিয়নের প্রত্যেক বাজারসহ,বিভিন্ন মোড়ের দোকান গুলোতে সরবরাহ করছে ।

রিক্রা চালক ইসমাইল হোসেন বলেন,কমদামে পাই জন্য সিটি সিগারেটটাই খাই। দিনমজুর নুন্নু শেখ বলেন, আগে হুক্কা খাইতাম। এখন আর নাই। সরকার বছর বছর দাম বাড়ায় তাই যেটা কমদামে পাই সেটাই খাই।

অভিভাবকরা বলেন, ধুমপান মারাত্বক ক্ষতি। তবে দামের সিগারেট তো আরো ক্ষতি। বর্তমানে স্কুল পড়ুয়া ছেলেরা ধুমপানে আসক্ত হ্েচ্ছ। অর্থের অভাবে কমদামের সিগারেটটাই বেছে নিচ্ছে। এতে উঠতি বয়সের যুবকরা চরম স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। তবে ‘ধূমপান কমাতে চাইলে দেশে যে আইনটি আছে, ১৮ বছরের নিচে কারও কাছে সিগারেট বিক্রি করা যাবে না; এই আইনের কঠোর খুবই জরুরী। শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের সামনে সিগারেট বিক্রি বন্ধ করতে হবে, হাসপাতালের সামনে সিগারেট বিক্রি বন্ধ করতে হবে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.এএএম আবু তাহের বলছেন, সিগারেট খেলে মানুষের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। হতে পারে ফুসফুসের ক্যানসার, মুখমন্ডলের ক্যানসার, বন্ধ্যাত্ব, হার্ট ডিজিজ, ব্রেইন স্ট্রোক, কোষ্ঠকাঠিন্য ইত্যাদির ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

সচেতন মহল ইসলামপুর থেকে নকল ব্র্যান্ডের সিগারেট বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও সক্রিয় চক্রকে আইনের আওতায় আনার দাবী জানান। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী বলেন, শুধু সিগারেট না অবৈধ সবকিছুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com