ইয়াবাসহ তিন নারী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামুতে এক লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

শনিবার  বিকেলে রামু থানাধীন বৌদ্ধ মন্দির সড়ক ও চৌমহনী বাজার এলাকায় দুই দফায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো— বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের আলী আকবরের মেয়ে লাইলি বেগম (২৬), সালেহ আহমেদের মেয়ে গুল বাহার (৩৫) এবং ইউসুফ আলীর মেয়ে বৃদ্ধা হাজেরা খাতুন (৬৫)। আসামীরা সম্পর্কে একই এলাকার বাসিন্দা এবং একটি সুসংগঠিত নারী মাদক চোরাচালান চক্রের সদস্য।

র‍্যাব-১৫, সিপিএসসি (কক্সবাজার) সূত্র জানায়, শনিবার বিকেলে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল নিয়মিত টহল পরিচালনাকালে গোপন সংবাদ পায় যে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে একটি ইজি বাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) যোগে মাদকের একটি বড় চালান রামুর দিকে আসছে। তথ্যের সত্যতা যাচাইয়ে র‍্যাবের দলটি তাৎক্ষণিকভাবে রামু হাইটুপি (বুথপাড়া) সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।

তল্লাশিকালে সন্দেহভাজন একটি ইজি বাইক চেকপোস্টে পৌঁছালে নারী র‍্যাব সদস্যদের সহায়তায় দুই নারী যাত্রীর (লাইলি ও গুল বাহার) দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের শরীরে অভিনব উপায়ে পেঁচানো অবস্থায় ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত রামু চৌমহনী বাজারের রহিম কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে হাজেরা খাতুন নামের অপর এক নারীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় আরও ২২টি বান্ডেল। সর্বমোট ৬০টি বান্ডেল থেকে এক লাখ ১৯ হাজার ৯৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নারী আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে নারীদের ব্যবহার করে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা শহরে পাইকারি মূল্যে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ তিন নারী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামুতে এক লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

শনিবার  বিকেলে রামু থানাধীন বৌদ্ধ মন্দির সড়ক ও চৌমহনী বাজার এলাকায় দুই দফায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো— বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের আলী আকবরের মেয়ে লাইলি বেগম (২৬), সালেহ আহমেদের মেয়ে গুল বাহার (৩৫) এবং ইউসুফ আলীর মেয়ে বৃদ্ধা হাজেরা খাতুন (৬৫)। আসামীরা সম্পর্কে একই এলাকার বাসিন্দা এবং একটি সুসংগঠিত নারী মাদক চোরাচালান চক্রের সদস্য।

র‍্যাব-১৫, সিপিএসসি (কক্সবাজার) সূত্র জানায়, শনিবার বিকেলে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল নিয়মিত টহল পরিচালনাকালে গোপন সংবাদ পায় যে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে একটি ইজি বাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) যোগে মাদকের একটি বড় চালান রামুর দিকে আসছে। তথ্যের সত্যতা যাচাইয়ে র‍্যাবের দলটি তাৎক্ষণিকভাবে রামু হাইটুপি (বুথপাড়া) সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।

তল্লাশিকালে সন্দেহভাজন একটি ইজি বাইক চেকপোস্টে পৌঁছালে নারী র‍্যাব সদস্যদের সহায়তায় দুই নারী যাত্রীর (লাইলি ও গুল বাহার) দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের শরীরে অভিনব উপায়ে পেঁচানো অবস্থায় ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত রামু চৌমহনী বাজারের রহিম কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে হাজেরা খাতুন নামের অপর এক নারীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় আরও ২২টি বান্ডেল। সর্বমোট ৬০টি বান্ডেল থেকে এক লাখ ১৯ হাজার ৯৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নারী আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে নারীদের ব্যবহার করে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা শহরে পাইকারি মূল্যে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com