অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় দস্যুদের কবল থেকে চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোর ৪টার দিকে সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। পরে অভিযান চালিয়ে দুই দস্যুকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে দস্যুদের জিম্মিতে থাকা চার জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। গ্রেফতার হওয়া দস্যুরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার মো. রবিউল শেখ (৩০) এবং মোড়েলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)।

কোস্টগার্ড জানিয়েছে, রাজন শরীফ করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন ধরে সুন্দরবনে দস্যু কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলাও রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া জব্দ করা অস্ত্র-গুলি ও আটক দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ লক্ষ্যে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় দস্যুদের কবল থেকে চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোর ৪টার দিকে সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। পরে অভিযান চালিয়ে দুই দস্যুকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে দস্যুদের জিম্মিতে থাকা চার জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। গ্রেফতার হওয়া দস্যুরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার মো. রবিউল শেখ (৩০) এবং মোড়েলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)।

কোস্টগার্ড জানিয়েছে, রাজন শরীফ করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন ধরে সুন্দরবনে দস্যু কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলাও রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া জব্দ করা অস্ত্র-গুলি ও আটক দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ লক্ষ্যে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com