দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : লালবাগ শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার  রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব জানান, ওই গলিতে এলাকারই কয়েকজন যুবক সজিবকে একা পেয়ে জিজ্ঞেস করে, শাহিন নামে একজনকে তিনি দেখেছেন কি না। দেখেননি জানাতেই তারা সজিবকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে৷এক পর্যায়ে সজিব সেখান থেকে চলে গিয়ে রাফিকে তার বাসা থেকে ডেকে আনেন। এরপর তারা দুজন ওই যুবককদের কাছে যাওয়া মাত্রই ইমন নামে একজন পিস্তল বের করে গুলি করে দেয়। ইমনের সাথে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিল।

সজিব জানান, গুলি করে তারা পালিয়ে যায়। পরে তিনি রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার ডান পাঁজরে একটি গুলি লেগেছে।

আহত রাফির বাবার নাম মো. তাইজুদ্দিন। তাদের বাসা শহীদনগর ২ নম্বর গলিতে। রফির মা মোমেনা বেগম জানান, রাফি টি শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত যুবককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

» ২০২৭ সালের হজ নিবন্ধনের সময়সীমা ২৬ সেপ্টেম্বর

» স্থগিত থাকছে বদির জামিন

» সড়ক পরিবহন আইনে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

» বাজেট বাস্তবায়নে ছলচাতুরি করার অধিকার কারও নেই: চরমোনাই পীর

» যেভাবে ডাউনলোড করবেন ফেসবুক মেসেঞ্জারের সব চ্যাট হিস্ট্রি

» শি পিয়ংইয়ংয়ে, ৭ বছর পর চীন-উত্তর কোরিয়া সম্পর্কে নতুন বার্তা

» পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ

» ৭২’র সংবিধান কারও কাছে বেদবাক্য, আবার কারও কাছে ছুড়ে ফেলে দেওয়ার মতো কিছু: আসিফ নজরুল

» ২০০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : লালবাগ শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার  রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব জানান, ওই গলিতে এলাকারই কয়েকজন যুবক সজিবকে একা পেয়ে জিজ্ঞেস করে, শাহিন নামে একজনকে তিনি দেখেছেন কি না। দেখেননি জানাতেই তারা সজিবকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে৷এক পর্যায়ে সজিব সেখান থেকে চলে গিয়ে রাফিকে তার বাসা থেকে ডেকে আনেন। এরপর তারা দুজন ওই যুবককদের কাছে যাওয়া মাত্রই ইমন নামে একজন পিস্তল বের করে গুলি করে দেয়। ইমনের সাথে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিল।

সজিব জানান, গুলি করে তারা পালিয়ে যায়। পরে তিনি রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার ডান পাঁজরে একটি গুলি লেগেছে।

আহত রাফির বাবার নাম মো. তাইজুদ্দিন। তাদের বাসা শহীদনগর ২ নম্বর গলিতে। রফির মা মোমেনা বেগম জানান, রাফি টি শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত যুবককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com