ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটারজুড়ে যানজট

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ ভোরে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কভার্ডভ্যান উলটে গেলে এ যানজটের সূত্রপাত হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যানবাহন।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাতে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কভার্ডভ্যান উলটে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরানোর কাজ চলমান রয়েছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে: ডা. জুবাইদা রহমান

» থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি

» একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো: জামায়াত এমপি খালেক

» ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

» জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন

» পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’

» সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

» সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটারজুড়ে যানজট

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ ভোরে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কভার্ডভ্যান উলটে গেলে এ যানজটের সূত্রপাত হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যানবাহন।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাতে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কভার্ডভ্যান উলটে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরানোর কাজ চলমান রয়েছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com