নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে যুবক গুলিবিদ্ধ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১০ মে) রাত উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাহিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে। মাহিন জামায়াতের কর্মী বলে দাবি করেছেন সংগঠনটির উপজেলার নেতাকর্মীরা।

স্থানীয়রা জানায়, মাহিন বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে মুখোশধারী কয়েক জন যুবক এসে টর্চলাইটের আলো জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে একই স্থানে আরও একটি গুলি করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, রাতে সিএনজিচালিত অটোরিকশায় কয়েক জন এসে তাকে গুলি করে পালিয়ে গেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হতে পারে বলে আমরা ধারণা করছি।

বেগমগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে, মূহুর্তেই ঝরল ৫ প্রাণ

» দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে খলিলুর রহমান ও আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক

» যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

» সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

» নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী

» Dhaka North is ready: আসিফ মাহমুদের চার শব্দের স্ট্যাটাস

» ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, সংস্কার বাস্তবায়ন করতে হবে: জামায়াত নেতা জুবায়ের

» সফর সংক্ষিপ্ত নিয়ে জামায়াত আমির বললেন, ‘একান্ত প্রয়োজনে মালয়েশিয়া সফর স্থগিত’

» আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

» রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে যুবক গুলিবিদ্ধ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১০ মে) রাত উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাহিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে। মাহিন জামায়াতের কর্মী বলে দাবি করেছেন সংগঠনটির উপজেলার নেতাকর্মীরা।

স্থানীয়রা জানায়, মাহিন বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে মুখোশধারী কয়েক জন যুবক এসে টর্চলাইটের আলো জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে একই স্থানে আরও একটি গুলি করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, রাতে সিএনজিচালিত অটোরিকশায় কয়েক জন এসে তাকে গুলি করে পালিয়ে গেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হতে পারে বলে আমরা ধারণা করছি।

বেগমগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com