স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা নির্বাচনী জোটে আছি। স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে। আবার নির্বাচনের পরিবেশ ঘনিয়ে আসলে বলা যাবে, এককভাবে নির্বাচন হবে কি না। তবে প্রত্যেক দলের মতো আমরাও প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। কিন্তু সংবিধান সংস্কারের জন্য গণভোট নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য তারা দিচ্ছে না। আমরা বিরোধী দলের জায়গা থেকে সংসদে আমাদের দাবিগুলো জানিয়েছি। আমরা সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। পুরোনো বিরোধী দলের মতো সংসদকে অকার্যকর করে দেইনি।

তিনি আরও বলেন, বিএনপি জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছে। সেখানে বিরোধী দলের জায়গাটা সংকুচিত। আমরা বলেছি, আন্তর্জাতিক যুদ্ধ, দেশের জ্বালানি সংকট ও হাম প্রকোপের মধ্যে দাবি আদায়ে রাজপথে আন্দোলন হোক, সেটা চাই না। তবে সংসদে এটার সমাধান না হলে রাজপথে আন্দোলন গড়াবে। তবে এটা বিএনপির ওপর নির্ভর করছে। আর বিএনপি কেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না, এটা তারাই ভালো বলতে পারবে।

সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ এনসিপির নেতাকর্মীরা। পরে তারা চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ও চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিক সমিতির কার্যালয়ে তারা ছোট পরিসরে প্রেস ব্রিফিং করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

» ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

» মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

» বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

» ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৭ তম জন্মবার্ষিকী

» স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

» বিশ্বের সবচেয়ে দামি ১০ ফল

» আনারস-শসা দিয়ে তৈরি করুন ভিন্ন স্বাদের সালাদ

» গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

» অতিরিক্ত করলা খেলে শরীরের যে মারাত্মক ক্ষতি হতে পারে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা নির্বাচনী জোটে আছি। স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে। আবার নির্বাচনের পরিবেশ ঘনিয়ে আসলে বলা যাবে, এককভাবে নির্বাচন হবে কি না। তবে প্রত্যেক দলের মতো আমরাও প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। কিন্তু সংবিধান সংস্কারের জন্য গণভোট নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য তারা দিচ্ছে না। আমরা বিরোধী দলের জায়গা থেকে সংসদে আমাদের দাবিগুলো জানিয়েছি। আমরা সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। পুরোনো বিরোধী দলের মতো সংসদকে অকার্যকর করে দেইনি।

তিনি আরও বলেন, বিএনপি জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছে। সেখানে বিরোধী দলের জায়গাটা সংকুচিত। আমরা বলেছি, আন্তর্জাতিক যুদ্ধ, দেশের জ্বালানি সংকট ও হাম প্রকোপের মধ্যে দাবি আদায়ে রাজপথে আন্দোলন হোক, সেটা চাই না। তবে সংসদে এটার সমাধান না হলে রাজপথে আন্দোলন গড়াবে। তবে এটা বিএনপির ওপর নির্ভর করছে। আর বিএনপি কেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না, এটা তারাই ভালো বলতে পারবে।

সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ এনসিপির নেতাকর্মীরা। পরে তারা চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ও চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিক সমিতির কার্যালয়ে তারা ছোট পরিসরে প্রেস ব্রিফিং করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com