মা দিবসে ব্র্যাক ব্যাংক ‘তারা’ ও ক্রাউন প্লাজার বিশেষ আয়োজন ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬: আগামী১০ মে ২০২৬, রোববার,মা দিবস উপলক্ষ্যে ‘দ্য মাদারহুড মুভমেন্ট’-এর আয়োজন করতে যাচ্ছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ও ব্র্যাক ব্যাংক। দিনব্যাপী এই আয়োজনে এবারের প্রতিপাদ্য‘হোয়্যার মাদার্স বিকাম আইকনস’।

প্রচলিত উদ্‌যাপনেরবাইরে গিয়ে এই অনুষ্ঠান মায়েদের উদ্যোগ, নেতৃত্ব ও পরিবর্তনের কারিগর হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে। এটি সবার জন্যবিনামূল্যে উন্মুক্ত থাকবে।

এদিন সকাল ১০টায় ২৫ তলার বলরুমে ‘মাদার্স মার্কেট’-এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। মায়েদের পরিচালিত প্রায় ৩০টি প্রতিষ্ঠানের এই বিশেষ আয়োজনে স্থান পাবে হাতে তৈরি পণ্য, বুটিক ফ্যাশন, ঘরোয়া খাবার এবং স্বাস্থ্য সচেতনতামূলক উদ্ভাবনী সব সামগ্রী। রাত ৯টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে দর্শনার্থীরা দিনভর কেনাকাটার পাশাপাশি উদ্যোক্তা মায়েদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

বিকেলের আয়োজনে ২৬ তলার ‘দ্য বিস্ট’-এ বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ‘প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি’শীর্ষক একটি লিডারশিপ সেশন অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই প্যানেল আলোচনায়অংশ নেবেন সফল পেশাজীবী ও অনুপ্রেরণাদায়ী মায়েরা। তারা ব্যবসা ও মাতৃত্বের ভারসাম্য রক্ষা, নেতৃত্ব ও ব্যক্তিসত্তা এবং আধুনিক মাতৃত্বের কাঠামোগত ও মানসিক দিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। সেশন শেষে ব্র্যাক ব্যাংক ‘তারা’কার্ডহোল্ডাররা বিকেলের চা-নাশতার আয়োজনে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘দ্য বিস্ট’-এ আয়োজিত হবে ‘ইন্সপায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস’। ‘মমপ্রেনর’, ‘মোস্ট ক্রিয়েটিভ মাদার’ এবং ‘ইনস্পায়ারিং মাদার’সহ বিভিন্ন ক্যাটাগরিতে অধ্যবসায়, সৃজনশীলতা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী নারীদের সম্মাননা জানানো হবে।এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে থাকছে আধা ঘণ্টার সাংস্কৃতিক পরিবেশনা এবং নৈশভোজের আয়োজন।

এ ধরনের যৌথ উদ্যোগেরমাধ্যমে ব্র্যাক ব্যাংক ‘তারা’ আর্থিক সেবার গণ্ডি পেরিয়ে নারীদের কণ্ঠকে আরও শক্তিশালীকরণ, উদ্যোক্তা সুযোগ সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মা দিবসের এই আয়োজনকে নারীর নেতৃত্বকেন্দ্রিক এক সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দৌলতদিয়ার বাস ডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন : নৌ প্রতিমন্ত্রী

» হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো: প্রশ্ন আব্দুল কাদেরের

» বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস আলম

» এনসিপি’র ছায়া বাজেট ঘোষণা: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর

» বিশ্বকাপ ২০২৬: হারাতে পারে পুরোনো জৌলুশ

» মোদির ঘনিষ্ঠ নেতার সরে দাঁড়ানোয় চাপে বিজেপি

» বাজেট অধিবেশন: সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ

» শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক…এমপি নয়ন

» ইসলামপুরে গাছে ঝুলে থাকা বৃদ্ধের মরদেহ উদ্ধার

» ইসলামী ব্যাংকের কারণেই আরেকটা ৫ আগস্ট ঘটে যেতে পারে : সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মা দিবসে ব্র্যাক ব্যাংক ‘তারা’ ও ক্রাউন প্লাজার বিশেষ আয়োজন ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬: আগামী১০ মে ২০২৬, রোববার,মা দিবস উপলক্ষ্যে ‘দ্য মাদারহুড মুভমেন্ট’-এর আয়োজন করতে যাচ্ছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ও ব্র্যাক ব্যাংক। দিনব্যাপী এই আয়োজনে এবারের প্রতিপাদ্য‘হোয়্যার মাদার্স বিকাম আইকনস’।

প্রচলিত উদ্‌যাপনেরবাইরে গিয়ে এই অনুষ্ঠান মায়েদের উদ্যোগ, নেতৃত্ব ও পরিবর্তনের কারিগর হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে। এটি সবার জন্যবিনামূল্যে উন্মুক্ত থাকবে।

এদিন সকাল ১০টায় ২৫ তলার বলরুমে ‘মাদার্স মার্কেট’-এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। মায়েদের পরিচালিত প্রায় ৩০টি প্রতিষ্ঠানের এই বিশেষ আয়োজনে স্থান পাবে হাতে তৈরি পণ্য, বুটিক ফ্যাশন, ঘরোয়া খাবার এবং স্বাস্থ্য সচেতনতামূলক উদ্ভাবনী সব সামগ্রী। রাত ৯টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে দর্শনার্থীরা দিনভর কেনাকাটার পাশাপাশি উদ্যোক্তা মায়েদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

বিকেলের আয়োজনে ২৬ তলার ‘দ্য বিস্ট’-এ বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ‘প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি’শীর্ষক একটি লিডারশিপ সেশন অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই প্যানেল আলোচনায়অংশ নেবেন সফল পেশাজীবী ও অনুপ্রেরণাদায়ী মায়েরা। তারা ব্যবসা ও মাতৃত্বের ভারসাম্য রক্ষা, নেতৃত্ব ও ব্যক্তিসত্তা এবং আধুনিক মাতৃত্বের কাঠামোগত ও মানসিক দিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। সেশন শেষে ব্র্যাক ব্যাংক ‘তারা’কার্ডহোল্ডাররা বিকেলের চা-নাশতার আয়োজনে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘দ্য বিস্ট’-এ আয়োজিত হবে ‘ইন্সপায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস’। ‘মমপ্রেনর’, ‘মোস্ট ক্রিয়েটিভ মাদার’ এবং ‘ইনস্পায়ারিং মাদার’সহ বিভিন্ন ক্যাটাগরিতে অধ্যবসায়, সৃজনশীলতা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী নারীদের সম্মাননা জানানো হবে।এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে থাকছে আধা ঘণ্টার সাংস্কৃতিক পরিবেশনা এবং নৈশভোজের আয়োজন।

এ ধরনের যৌথ উদ্যোগেরমাধ্যমে ব্র্যাক ব্যাংক ‘তারা’ আর্থিক সেবার গণ্ডি পেরিয়ে নারীদের কণ্ঠকে আরও শক্তিশালীকরণ, উদ্যোক্তা সুযোগ সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মা দিবসের এই আয়োজনকে নারীর নেতৃত্বকেন্দ্রিক এক সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com