পশুর হাটে চেতনানাশক-জালনোট চক্রের বিরুদ্ধে থাকবে ডিএমপির তৎপরতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, আসন্ন কোরবানির ঈদে পশুর হাটকে কেন্দ্র করে জাল নোট কারবারিদের পাশাপাশি হাটকেন্দ্রিক অজ্ঞান পার্টি, ছিনতাইকারী ও পকেটমারসহ অন্যান্য অপরাধীদের অপরাধ কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দাদের পাশাপাশি পুলিশ কাজ করবে এবং করে যাচ্ছে।

বুধবার রাতে কোরবানির পশুর হাট প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, জাল নোট কারবারিদের বিষয়ে গোয়েন্দা নজরদারি রয়েছে। তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালিত হবে। এছাড়া পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে।

তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে হাটকেন্দ্রিক অপরাধ ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এ সময় অজ্ঞান পার্টি, ছিনতাইকারী ও পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে। এসব অপরাধীকে শনাক্ত ও তাদের অপতৎপরতা প্রতিরোধে পুলিশ নিয়মিত কাজ করছে। ঈদের আগে সব স্থানের পাশাপাশি হাটকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি নজরদারি রাখা হবে।

তিনি আরও বলেন, এছাড়া হাটে গরু বিক্রেতা, রাখালসহ আগত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। কারণ অনেক ক্ষেত্রে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে মানুষকে অচেতন করে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

সচেতনতা ও সতর্কতাই এ ধরনের অপরাধ থেকে সুরক্ষার প্রধান উপায় বলে জানান তিনি।

পুলিশ জনতার নিরাপত্তায় সব সময় সজাগ আছে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

এছাড়া, তিনি আজ সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

» ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

» আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

» চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন

» ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

» আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

» ‘এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি’: হুম্মাম কাদের

» ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

» ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেনব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পশুর হাটে চেতনানাশক-জালনোট চক্রের বিরুদ্ধে থাকবে ডিএমপির তৎপরতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, আসন্ন কোরবানির ঈদে পশুর হাটকে কেন্দ্র করে জাল নোট কারবারিদের পাশাপাশি হাটকেন্দ্রিক অজ্ঞান পার্টি, ছিনতাইকারী ও পকেটমারসহ অন্যান্য অপরাধীদের অপরাধ কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দাদের পাশাপাশি পুলিশ কাজ করবে এবং করে যাচ্ছে।

বুধবার রাতে কোরবানির পশুর হাট প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, জাল নোট কারবারিদের বিষয়ে গোয়েন্দা নজরদারি রয়েছে। তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালিত হবে। এছাড়া পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে।

তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে হাটকেন্দ্রিক অপরাধ ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এ সময় অজ্ঞান পার্টি, ছিনতাইকারী ও পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে। এসব অপরাধীকে শনাক্ত ও তাদের অপতৎপরতা প্রতিরোধে পুলিশ নিয়মিত কাজ করছে। ঈদের আগে সব স্থানের পাশাপাশি হাটকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি নজরদারি রাখা হবে।

তিনি আরও বলেন, এছাড়া হাটে গরু বিক্রেতা, রাখালসহ আগত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। কারণ অনেক ক্ষেত্রে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে মানুষকে অচেতন করে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

সচেতনতা ও সতর্কতাই এ ধরনের অপরাধ থেকে সুরক্ষার প্রধান উপায় বলে জানান তিনি।

পুলিশ জনতার নিরাপত্তায় সব সময় সজাগ আছে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

এছাড়া, তিনি আজ সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com