দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন- নজরুল ইসলাম খান

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নজরুল ইসলাম খান বলেছেন, তারেক রহমান রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসেবে তিনি নিজেকে দেশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছেন।
দেশের গণতন্ত্রের গতিপথ সঠিক ধারায় ফিরিয়ে আনতে তাঁর জোরালো ও গতিশীল তৎপরতা সেই সক্ষমতারই বহিঃপ্রকাশ।
তিনি বৃহস্পতিবার বিকালে জামালপুর ইসলামপুরে নিজ গ্রামে আগমন উপলক্ষে উপজেলার মলমগঞ্জ বাজারে পথসভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন,জ্বালানি তেলের সংকটের জন্য শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই। ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই আজ এই সংকট তৈরি হয়েছে। এতে শুধু সাধারণ মানুষ নয়, এমপি-মন্ত্রীরাও কষ্টে পড়েছেন। তবে সরকার সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় তিনি, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এবং দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ বুলবুলের আয়োজনে ওরা ১১ জন শহীদ স্মৃতি পরিষদের সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান শহীদ, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান প্রমূখ বক্তব্য রাখেন।
পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় নজরুল ইসলাম খানকে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। সভায় প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা-মানোন্নয়ন নিয়ে আলোচনা

» যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে: সুনেরাহ

» রামিসা হত্যার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর

» বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

» রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী

» ইবোলা আতঙ্কে তিন দেশের যাত্রী প্রবেশ বন্ধ করল আমিরাত

» ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী

» রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল

» গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

» ফাঁসির রায় শুনে যা বললেন রামিসার বাবা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন- নজরুল ইসলাম খান

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নজরুল ইসলাম খান বলেছেন, তারেক রহমান রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসেবে তিনি নিজেকে দেশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছেন।
দেশের গণতন্ত্রের গতিপথ সঠিক ধারায় ফিরিয়ে আনতে তাঁর জোরালো ও গতিশীল তৎপরতা সেই সক্ষমতারই বহিঃপ্রকাশ।
তিনি বৃহস্পতিবার বিকালে জামালপুর ইসলামপুরে নিজ গ্রামে আগমন উপলক্ষে উপজেলার মলমগঞ্জ বাজারে পথসভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন,জ্বালানি তেলের সংকটের জন্য শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই। ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই আজ এই সংকট তৈরি হয়েছে। এতে শুধু সাধারণ মানুষ নয়, এমপি-মন্ত্রীরাও কষ্টে পড়েছেন। তবে সরকার সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় তিনি, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এবং দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ বুলবুলের আয়োজনে ওরা ১১ জন শহীদ স্মৃতি পরিষদের সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান শহীদ, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান প্রমূখ বক্তব্য রাখেন।
পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় নজরুল ইসলাম খানকে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। সভায় প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com