বিচারহীনতার পুঞ্জীভূত ক্ষোভ থেকেই জুলাই আন্দোলনের জন্ম: আখতার হোসেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শাপলা গণহত্যার সমর্থক ও পরিকল্পনাকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীতে ‘শাপলা গণহত্যা থেকে জুলাই’ শীর্ষক সেমিনারে এই দাবি জানান তিনি।

আখতার হোসেন বলেন, “শাপলা চত্বরের গণহত্যার সমর্থনকারী ও মাস্টারমাইন্ডদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশে সাধারণ মানুষ ‘কথা বলে নিরাপদ থাকবে’–এমন নীতির বাস্তবায়ন প্রয়োজন। দীর্ঘদিন ধরে চলা বিচারহীনতা ও মানবতাবিরোধী অপরাধের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই জুলাই আন্দোলনের জন্ম।”

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই পিলখানা থেকে শাপলা চত্বর পর্যন্ত একের পর এক মানবতাবিরোধী অপরাধ করেছে। শাপলা চত্বরের ঘটনাকে এতদিন অস্বীকার করার চেষ্টার মাধ্যমে ঐতিহাসিক দায় থেকে বাংলাদেশ মুক্ত হতে পারবে না। বর্তমান সরকারের উচিত বিগত সব আন্দোলনে নিহতদের ‘শহীদ’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া।

এর আগে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে উগ্রপন্থার উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, সেখানকার রাজনীতি এখন ‘বাম থেকে রামে’ পৌঁছেছে, যা থেকে অনেক উসকানি আসতে পারে। সরকারের প্রতি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তিস্তা পানি চুক্তি বাস্তবায়ন এবং ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, বর্তমান সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

» ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

» প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

» অর্থপাচারের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

» ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

» বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপি’র মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

» সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের

» হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

» ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্র: রিপোর্ট

» সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিচারহীনতার পুঞ্জীভূত ক্ষোভ থেকেই জুলাই আন্দোলনের জন্ম: আখতার হোসেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শাপলা গণহত্যার সমর্থক ও পরিকল্পনাকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীতে ‘শাপলা গণহত্যা থেকে জুলাই’ শীর্ষক সেমিনারে এই দাবি জানান তিনি।

আখতার হোসেন বলেন, “শাপলা চত্বরের গণহত্যার সমর্থনকারী ও মাস্টারমাইন্ডদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশে সাধারণ মানুষ ‘কথা বলে নিরাপদ থাকবে’–এমন নীতির বাস্তবায়ন প্রয়োজন। দীর্ঘদিন ধরে চলা বিচারহীনতা ও মানবতাবিরোধী অপরাধের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই জুলাই আন্দোলনের জন্ম।”

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই পিলখানা থেকে শাপলা চত্বর পর্যন্ত একের পর এক মানবতাবিরোধী অপরাধ করেছে। শাপলা চত্বরের ঘটনাকে এতদিন অস্বীকার করার চেষ্টার মাধ্যমে ঐতিহাসিক দায় থেকে বাংলাদেশ মুক্ত হতে পারবে না। বর্তমান সরকারের উচিত বিগত সব আন্দোলনে নিহতদের ‘শহীদ’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া।

এর আগে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে উগ্রপন্থার উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, সেখানকার রাজনীতি এখন ‘বাম থেকে রামে’ পৌঁছেছে, যা থেকে অনেক উসকানি আসতে পারে। সরকারের প্রতি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তিস্তা পানি চুক্তি বাস্তবায়ন এবং ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, বর্তমান সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com