বাসচাপায় দাদি ও নাতনি নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসচাপায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। আজ  দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও নিহতের ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, হানিফ পরিবহনের একটি বাস আজ  বেলা সাড়ে ১২টার দিকে পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে দিয়ে বেপরোয়াগতিতে যাচ্ছিলো। এসময় মহাসড়ক পার হওয়ার সময় দাদি ও নাতনিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বাসচালক। এতে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হয়।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বাসের চালককে তাৎক্ষণিক আটক করা যায়নি। তবে বাসটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

» ৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ

» আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

» বাবরের মতো নেতাদের মূল্যায়ন করুন, বিএনপিকে সারজিস আলম

» ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে: জামায়াতের আমির

» দেশে-দেশে তরুণরা জেগে উঠছে, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা: নাহিদ ইসলাম

» হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে: জামায়াতের আমির

» সৌদি কি নিজের বিপদ ডেকে আনল?

» ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’

» তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসচাপায় দাদি ও নাতনি নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসচাপায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। আজ  দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও নিহতের ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, হানিফ পরিবহনের একটি বাস আজ  বেলা সাড়ে ১২টার দিকে পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে দিয়ে বেপরোয়াগতিতে যাচ্ছিলো। এসময় মহাসড়ক পার হওয়ার সময় দাদি ও নাতনিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বাসচালক। এতে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হয়।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বাসের চালককে তাৎক্ষণিক আটক করা যায়নি। তবে বাসটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com