ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের মাঠ থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজরুল ইসলাম জানান, সকালে দেউলিয়া গ্রামের মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এসময় কোদাল দিয়ে মাটি খুঁড়তেই গুলি দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে।









