স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিরোধীদলীয় নেতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

» গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে: আখতার হোসেন

» বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

» বিশ্বকাপ ফুটবল : শেষ ধাপে টিকিট বিক্রির সময়–প্রক্রিয়া জানাল ফিফা

» গোলাগুলির ঘটনায় ৮ জন গ্রেপ্তার

» শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

» নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে নিরাপদ সড়কের জন্য আর কত বছর অপেক্ষা করতে হবে, শায়খ আহমাদুল্লাহর প্রশ্ন

» ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে জামায়াত : ছাত্রদল সভাপতি

» স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি : জামায়াত আমির

» স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়: নাহিদ ইসলাম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিরোধীদলীয় নেতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com