পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে প্রত্যেক এমপি ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। পঞ্চগড়-১ আসনের ১০ লাখের হিসাব কোথায়? এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম।

আজ বুধবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ প্রশ্ন তোলেন এনসিপি নেতা। এসময় কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রসঙ্গ টেনে আনেন।

পোস্টে সারজিস লেখেন, ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে প্রতি এমপি ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। হাসনাত আব্দুল্লাহ তার আসনের হিসাব দিয়েছেন। পঞ্চগড়-১ আসনের ১০ লাখের হিসাব কোথায়?

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি শাপলাকলি প্রতীকে ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

» র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

» জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» মাত্র ৬২ বর্গমাইলের ছবির মতো এক দেশ, জানেন কোথায়?

» মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬জন আহত

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে প্রত্যেক এমপি ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। পঞ্চগড়-১ আসনের ১০ লাখের হিসাব কোথায়? এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম।

আজ বুধবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ প্রশ্ন তোলেন এনসিপি নেতা। এসময় কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রসঙ্গ টেনে আনেন।

পোস্টে সারজিস লেখেন, ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে প্রতি এমপি ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। হাসনাত আব্দুল্লাহ তার আসনের হিসাব দিয়েছেন। পঞ্চগড়-১ আসনের ১০ লাখের হিসাব কোথায়?

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি শাপলাকলি প্রতীকে ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com